সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়—৬ # নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সোহেল তার ইতিহাসবিদ দাদা আবুল কাসেমের কাছে বঙ্গভঙ্গ সম্পর্কে জানতে চায়। উত্তরে দাদু বলেন, ইংরেজ শাসনামলে আমাদের বর্তমান বাংলাদেশ ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ছোটনাগপুর নিয়ে বৃহৎ বঙ্গ প্রদেশ গঠিত ছিল। শাসনের সুবিধার জন্য সরকার বঙ্গ প্রদেশকে দুই ভাগে বিভক্ত করে। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। ১০। বঙ্গভঙ্গ বাংলার হিন্দু এবং মুসলমান উচ্চ ও মধ্যবিত্ত গোষ্ঠীগুলো পারস্পরিক সম্পর্কে কী নিয়ে এসেছিল?ক. সাময়িক পরিবর্তন খ. রূপগত পরিবর্তন গ. গুণগত পরিবর্তন ঘ. সার্বিক পরিবর্তন ১১। বঙ্গভঙ্গকে বাঙালি জাতিকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে—ক. হিন্দু সম্প্রদায় খ. মুসলিম সম্প্রদায় গ. হিন্দু-মুসলিম সম্প্রদায় ঘ. পূর্ববঙ্গের মানুষ। অধ্যায়-৭ ১. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলে—i.পূর্ব বাংলায় মুসলিম লীগের শাসনের অবসান ঘটে ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন iii. আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনিচের কোনটি সঠিক?ক. i. খ. ii ও iii গ। iii ঘ. i ও iii২. ছয় দফা কর্মসূচিকে বাঙালিদের মুক্তির সনদ বলা হতো কেননা—i.এটি বাঙালি জাতীয়তাবাদ ধারণার বিকাশ ঘটায় ii. এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিলiii. এর মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সচ্ছলতা লাভ করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৬: ১০। গ, ১১। ক।অধ্যায়-৭: ১. ক ২. ক।