সামাজিক বিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ১। প্রতিনিধি নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা নির্ধারণ করা জরুরি। এ ক্ষেত্রে বিবেচনা করা হয়—। i. প্রশাসনিক সুবিধা ii. ভৌগোলিক অবস্থান iii. প্রতিনিধির জনপ্রিয়তা নিচের কোনটি সঠিকক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদ পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।জাহিদের বয়স ১৩ বছর। সে অষ্টম শ্রেণীর একজন ছাত্র হিসেবে সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে নাগরিকের রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী এলাকা, ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগ ইত্যাদি সম্পর্কে তার যথাযথ ধারণা রয়েছে। ২। জাহিদ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সে— i. ভোট দিতে পারবে ii. প্রার্থী হতে পারবে iii. ভোটদানে অন্যকে সহযোগিতা করতে পারবে নিচের কোনটি সঠিকক. iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যi. গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় ii. প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়iii. প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় নিচের কোনটি সঠিকক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii৪। কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? ক. ১৯৭১ সালের ২৫ মার্চ খ. ১৯৭১ সালের ২৬ মার্চ গ. ১৯৭১ সালের ২৭ মার্চ ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল৫। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?ক. সৈয়দ নজরুল ইসলাম খ. শেখ মুজিবুর রহমান গ. খোন্দকার মোশতাক আহমদ ঘ. কর্নেল আতাউল গনি ওসমানী ৬। বাংলাদেশের আইনসভা মোট কতজন সংসদের সদস্য সংখ্যা. সদস্য নিয়ে গঠিত?ক. ৩১০ জন খ. ৩১৫ জন গ. ৩৪৫ জন ঘ. ৩৩০ জন৭। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কোনটি?ক. সমাজতন্ত্র খ. ধর্মনিরপেক্ষতা গ. জাতীয়তাবাদ ঘ. সংসদীয় গণতন্ত্র৮। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?ক. ২ মার্চ, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২৫ মার্চ, ১৯৭১৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন সংবিধান রচনার জন্য গণপ্রতিনিধিদের নিয়ে একটি পরিষদ গঠিত হয়। এ পরিষদের প্রথম অধিবেশন বসে কবে?ক. ৯ এপ্রিল, ১৯৭২ খ. ১০ এপ্রিল, ১৯৭২গ. ১০ মার্চ, ১৯৭২ ঘ. ১০ এপ্রিল, ১৯৭১১০। খসড়া সংবিধানে উল্লেখ আছে সংসদীয় সরকার প্রতিষ্ঠার কথা। এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা শাসনকার্য পরিচালনা করবে এবং মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী থাকবে?ক. জনগণের নিকট খ. সংসদের নিকট গ. প্রধানমন্ত্রীর নিকট ঘ. রাষ্ট্রপতির নিকট। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. খ।