সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৪  প্রিয় শিক্ষার্থী গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের শেষ অংশটি দেওয়া হলো।প্রশ্ন: ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত শুধু জমিদারদের জন্য সুফল বয়ে এনেছিল—বিশ্লেষণ করো। উত্তর: ঘ) বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এর সুফল ও কুফল দুই-ই ছিল। এই বন্দোবস্তের ফলে সুফল ভোগ করে জমিদারেরা। আর কুফল ভোগ করে প্রজারা।জমিদারদের জন্য সুফল: কৃষির সম্প্রসারণ: জমিদারেরা নিজেদের আয় বাড়ানোর জন্য পতিত জমি পত্তন দেয়। ফলে মোট আবাদি জমির পরিমাণ বাড়ে। কৃষির সম্প্রসারণ হয়।জমিদারদের আয় বাড়ে: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের আয় বাড়ে।সরকারের বাজেট তৈরিতে সুবিধা হয়: এ ব্যবস্থার ফলে সরকার তার আয় সম্পর্কে আগে থেকে জানত বলে বাজেট তৈরিতে সুবিধা হয়।সামাজিক উন্নয়ন: ধনী জমিদারেরা সামাজিক উন্নয়নে মনোযোগী হয়। তারা পুকুর, দিঘি ও খাল খনন, বাঁধ ও রাস্তা নির্মাণ, বিদ্যালয় ও হাসপাতাল স্থাপন করে।সাংস্কৃতিক উন্নয়ন: অনেক জমিদার সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখে। তারা নাচ, গান, যাত্রা, থিয়েটার, আনন্দ-উৎসব ও খেলাধুলায় উৎসাহ জুগিয়েছে।