সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ৪। কখন জাতিসংঘ সনদ কার্যকর হয়?ক. জানুয়ারি, ১৯৪২ খ. ৭ অক্টোবর, ১৯৪৪ গ. ২৬ জুলাই, ১৯৪৫ ঘ. ২৪ অক্টোবর, ১৯৪৫ ৫। প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল? ক. ৪৯টি খ. ৫০টি গ. ৫১টি ঘ. ৫২টি ৬। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?ক. ওয়াশিংটনে খ. জেনেভায় গ. নিউইয়র্কে ঘ. ইংল্যান্ডে ৭। ২০০০ সালের মে পর্যন্ত জাতিসংঘের সদস্যসংখ্যা কত?ক. ১৭২ খ. ১৮৩ গ. ১৮৮ ঘ. ১৯০৮। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?ক. ৫টি খ. ৭টি গ. ১০টি ঘ. ১৫টি৯। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?ক. ট্রিগভেলি খ. উথান্ট গ. বান কি মুন ঘ. কফি আনান ১০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?ক. ৫টি খ. ৭টি গ. ১০টি ঘ. ১৫টি ১১। কতজন সদস্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?ক. ৫ জন খ. ৭ জন গ. ১০ জন ঘ. ১৫ জন ১২। কখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ক. ১৯৯১ সালে খ. ১৯৭৯ সালে গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৮৫ সালে ১৩। অছি পরিষদের সদস্যসংখ্যা কত?ক. ৬টি খ. ৫টি গ. ১০টি ঘ. ১৫টি ১৪। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?ক. নেদারল্যান্ডসের হেগ শহরে খ. নিউইয়র্কে গ. ওয়াশিংটনে ঘ. সুইজারল্যান্ডে ১৫। জাতিসংঘ কয়টি রাষ্ট্র নিয়ে তার অগ্রযাত্রা শুরু করে? ক. ৫১টি খ. ৫৫টি গ. ৬৫টি ঘ. ১৫৮টি ১৬। জাতিসংঘের উদ্দেশ্য হলো—ক. যুদ্ধ বন্ধ করা খ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা গ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা ঘ. খাদ্যের সমস্যার সমাধান করা১৭। সম্মিলিত জাতিসংঘের জন্ম হয়—ক. ২৪ অক্টোবর, ১৯৩৯ খ. ২৪ অক্টোবর, ১৯৪০ গ. ১৪ আগস্ট, ১৯৪৩ ঘ. ২৪ অক্টোবর, ১৯৪৫১৮। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব—।ক. সাধারণ পরিষদের ওপর ন্যস্ত খ. নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত গ. আন্তর্জাতিক আদালতের ওপর ন্যস্তঘ. অছি পরিষদের ওপর ন্যস্ত১৯। জাতিসংঘের বাজেট তৈরি করেন—ক. মহাসচিব খ. সাধারণ পরিষদের সভাপতি গ. নিরাপত্তা পরিষদের সভাপতিঘ. সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ৪। ঘ ৫। গ ৬। গ ৭। গ ৮। ক ৯। গ ১০। ঘ ১১। ঘ ১২। গ ১৩। ক ১৪। ক ১৫। ক ১৬। খ ১৭। ঘ ১৮। খ ১৯। ক।