সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচি থেকে নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।ঘ. প্রদত্ত উদ্দীপকে হেলাল সাহেবের আয়, ব্যয় ও ভোগ সম্পর্কে যে চিত্রটি ফুটে উঠেছে—তা সাজিয়ে লেখো।উত্তর: ঘ. ২০১০ সাল থেকে চলতি বছর হেলাল সাহেবের বেতন বেড়েছে = (২২০০০ - ১৮০০০) টাকা = ৪০০০ টাকা। আবার চলতি বছরের আগস্ট মাসটি রমজান মাস থাকায় তিনি হয়তো বেতনের পাশাপাশি ঈদের বোনাসও পেয়েছেন। ফলে তাঁর মাসিক আয় আগস্ট মাসে অনেকটা (১১০০০ টাকা) বেড়ে যায়।চলতি বছরের জুন মাসের ব্যয় (১৭৪০০ টাকা) অন্য দুই মাসের (যথাক্রমে ২০৮০০ টাকা ও ৩২৩০০ টাকা) চেয়ে কম হওয়া সত্ত্বেও গত বছরের যেকোনো মাসের ব্যয় (যথাক্রমে ১৬২০০ টাকা, ১৫৮০০ টাকা ও ১৬৭০০ টাকা) থেকে এটি বেশি। এর পেছনের কারণ হিসেবে বলা যায়, হেলাল সাহেবের মাসিক আয় বাড়ায় তাঁর ভোগ স্বাভাবিক কারণে বেড়ে গেছে। ফলে তাঁর ব্যয় বেড়ে গেছে। একইভাবে, আগস্ট মাসে বোনাসসহ তাঁর মাসিক আয় বেড়ে যাওয়ায় তাঁর ভোগও বেড়েছে, ফলে মাসিক ব্যয়ও বেড়েছে।আবার দেখা যাচ্ছে, চলতি বছরের জুলাই মাসে তাঁর ব্যয় (২০৮০০ টাকা) জুন মাসের (১৭৪০০ টাকা) তুলনায় ৩৪০০ টাকা বেশি। উদ্দীপকে দেওয়া আছে, জুলাই মাসে হেলাল সাহেব তাঁর প্রতিবেশীর দেখাদেখি একটি ওভেন মেশিন কিনেন। সুতরাং, তাঁর জুলাই মাসের বাড়তি ব্যয়টি হয়েছিল ওভেন মেশিন কেনার জন্য। তাহলে, এ ক্ষেত্রে বলা যায়, প্রতিবেশীকে অনুকরণ করতে গিয়ে তাঁর জুলাই মাসে ভোগ বেড়েছে এবং ফলে তাঁর ব্যয়ও বেড়েছে। আবার আগস্ট মাসটি ছিল রমজান মাস। এই মাসে বিভিন্ন কারণে এমনিতেই খরচ বেড়ে যায়। আবার ঈদের কেনাকাটার ধুম পড়ে। এ জন্য আগস্ট মাসে হেলাল সাহেবের ভোগ ব্যয় বেড়ে যায়। ফলে আগস্ট মাসে তাঁর ব্যয় (৩২৩০০ টাকা) জুলাই মাস (২০৮০০ টাকা) থেকে ১১৫০০ টাকা বেশি এবং জুন মাস (১৭৪০০ টাকা) থেকে ১৪৯০০ টাকা বেশি। এ ক্ষেত্রে বলা যায়, রমজান ও রমজান-পরবর্তী ঈদের মতো ধর্মীয় অনুষ্ঠানে হেলাল সাহেবের ভোগে প্রভাব ফেলেছে। ফলে তাঁর ব্যয় বেড়েছে। তাই সবকিছু বিবেচনা করে বলা যায়, মাসিক আয় বৃদ্ধি, প্রতিবেশীকে অনুকরণ ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য হেলাল সাহেবের চলতি বছরে ভোগ বেড়ে যায়, ফলে তাঁর ব্যয়ও বৃদ্ধি পায়।