সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # আজ ২০১২ সালের নোয়াখালী জেলার বেগমগঞ্জ Èগান্ধী আশ্রম' পরিদর্শনের সময় সোবহান সাহেবের মনে পড়ে, ১৯৪৬-এর সেই দাঙ্গার কথা। তখন কিশোর বয়সে তিনি দেখেছেন অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ, স্বদেশি আন্দোলন, বাংলায় স্বরাজ আন্দোলন প্রভৃতি। আজও মনে আছে তখনকার খবরের কাগজে পড়েছিলেন গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের আহ্বান সত্ত্বেও ধর্মান্ধ মানুষের উন্মত্ত দাঙ্গা-হাঙ্গামা আর রক্তপাত। মানুষ পৈতৃক ভিটেমাটি ছেড়ে দেশ ত্যাগ করে। ফলে ভারতবর্ষ ভেঙে সৃষ্টি হয় পাকিস্তান ও ভারত।প্রশ্ন: ক. কত সালে ভারত শাসন আইন পাস হয়?খ. ভারত উপমহাদেশ ছিল ব্রিটেনের শোষণের ক্ষেত্র∏ব্যাখ্যা করো।গ. ব্রিটিশ আমলে জনমত সৃষ্টিতে সংবাদপত্রের ভূমিকা বুঝিয়ে লেখো।ঘ. Èভারতের স্বাধীনতা অর্জনে দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার বিকাশ ছিল তাৎপর্যবহ'∏উক্তিটির যথার্থ উদ্দীপকের আলোকে নিরূপণ করো।উত্তর: ক. ১৮৫৮ সালের ২ আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়।খ. ব্রিটিশ শাসনকালে বাংলার সমাজের বিরাট অংশ ছিল কৃষক, অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথষ্টে ছিল না। প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালের সমৃদ্ধ তঁাতশিল্প ধ্বংসের দ্বারপ্রানে্ত পঁেৌছায়। বাংলার বণিকগোষ্ঠী তেমন সংগঠিত ছিল না। শিল্পেও বাংলার অবস্থান তখন উলে্লখযোগ্য ছিল না। সামাজিক অনুশাসন এত বেশি ছিল যে নারীসমাজ অনেক বেশি পিছিয়ে ছিল। মধ্যবিত্ত সমাজ তেমন শক্তিশালী ছিল না। অন্যদিকে ব্রিটেনে তখন শিল্প-বিপ্লবের জোয়ার বইছে। আর ব্রিটেন এই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ।উপনিবেশ হওয়ার কারণে উপমহাদেশের অর্থ-সম্পদ সহজেই ব্রিটেনে পাচার হয়ে যেত। ভারতবাসীকে ঠকিয়ে ব্রিটেন হয়ে ওঠে শিল্পোন্নত। তাই তো গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র।গ. ব্রিটিশ আমলে সংঘটিত বিভিন্ন আন্দোলন, সংগ্রামের খবর তৎকালীন সংবাদপত্রে প্রকাশিত হতো। সোবহান সাহেবও তঁার কিশোর বয়সে সেই সব খবর জেনেছেন সংবাদপত্র পাঠের মাধ্যমে।১৮২১ সালে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন ও বাংলার মানুষের মনকে জাগিয়ে তোলে। কেননা, তত দিনে এ দেশবাসীর একটা অংশ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে শুরু করেছে। তঁারা সংবাদপত্র ছেপে জ্ঞানচর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব করার পথ সুগম করে তোলেন। ফলে সংবদেনশীল মানুষের দৃষ্টি পড়ে সমাজের দিকে। সমাজের বিভিন্ন অনাচার নিয়ে তঁারা যেমন আত্মসমালোচনা করেছেন, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধেও কঠোর সমালোচনার মাধ্যমে বাংলা ভাষার জনগোষ্ঠীকে সংগঠিত করেছে বাংলা খবরের কাগজ।প্রকৃতপক্ষে সংবাদপত্র সর্বকালে সকল সমাজব্যবস্থার পরিবর্তনে যেমন মুখপত্র ছিল, তেমনি আজও জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই ব্রিটিশ আমলে বাংলা তথা মাতৃভাষায় সংবাদপত্র প্রকাশ করার ফলে তা তৎকালীন জনমতকে স্বাধীনতার পক্ষে সংগঠিত করতে সক্ষম হয়েছিল। ঘ. ভারতের স্বাধীনতা অর্জনে সে সময়কার জাতীয়তাবাদী চেতনার বিকাশ সক্রিয় ভূমিকা রেখেছিল। উদ্দীপকে বর্ণিত আজকের বয়োবৃদ্ধ সোবহান সাহেব যে সময়কার ঐতিহাসিক ঘটনা স্মরণ করেছেন, তা ছিল ব্রিটিশ আমলের রাজনৈতিক আন্দোলনসমূহের থেকে সৃষ্ট অভূতপূর্ব স্বদেশপ্রেমের ফসল স্বাধীনতা লাভ।ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হলো দেশপ্রেমে উদ্বুব্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ। এর ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতানি্ত্রক অধিকার বোধেরও উন্মেষ ঘটতে থাকে। ১৯০৫ সালে ইংরেজ শাসকদের দ্বারা বিভক্ত বাংলায় বঙ্গবিরোধী আন্দোলন থেকে স্বদেশ চেতনার আবেগ থেকে সৃষ্টি হয় স্বদেশি আন্দোলন। তখন সামগ্রিকভাবে বাংলায় দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোয়ার আসে। অনেক তরুণ তখন সশস্ত্র বিপ্লবী সংগ্রামের দিকেও ঝুঁকে পড়ে। এই আন্দোলনের সূত্র ধরেই বাংলায় স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ ইত্যাদি ঘটে। মানুষ ধর্মান্ধ হয়ে হিন্দু-মুসলিম একে অপরকে হত্যা করে। বাস্তুভিটা ছেড়ে দেশ ত্যাগ করে মানুষ নিরাপদে আশ্রয় নেয়। এসব নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।ভারতের স্বাধীনতা অর্জনে দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার বিকাশ থেকেই ১৯৪৭ সালের ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন ভারত ও পাকিস্তান এবং পরবর্তী সময়ে সৃষ্ট স্বাধীন বাংলাদেশ দেশপ্রেম ও জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা রয়েছে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল