সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো।প্রশ্ন-ক: বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?প্রশ্ন-খ: ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বলতে কী বোঝ?প্রশ্ন-গ: উদ্দীপকে (?) চিহ্নিতস্থানে সামাজিকীকরণের কোন উপাদানসমূহ প্রযোজ্য হবে, তা উল্লেখ করে ব্যাখ্যা করো।প্রশ্ন-ঘ: শিশুর সামাজিকীকরণে উদ্দীপকে উল্লিখিত অপরাপর উপাদানসমূহ কী ধরনের ভূমিকা রাখে, তা বিশ্লেষণ করো।উত্তর-ক: বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হচ্ছে টেলিভিশন।উত্তর-খ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি, যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায়। যেমন—ইন্টারনেট, ফোন প্রভৃতি ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে ভাববিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময়-সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। কিছুদিন আগেও যা ভাবা যেত না। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। এভাবে ব্যক্তির সামাজিকীকরণে ও তার মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্যপ্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।উত্তর-গ: উদ্দীপকের ? চিহ্নিত স্থানে সামাজিকীকরণের অতিগুরুত্বপূর্ণ উপাদানসমূহ স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত। বাবা-মা বা পরিবারের পরই স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপাদানগুলো হলো—সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সংগীত শিক্ষাকেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি।স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে। ফলে তার বুদ্ধিবৃত্তিক, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধের বিকাশ ঘটে। ফলে বোধ থেকে ব্যক্তি সহনশীল হয়। আর স্থানীয় সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে ব্যক্তি ওই সমাজের অংশ হয়ে ওঠে। স্থানীয় সমাজের উপাদানসমূহের প্রভাবে ব্যক্তির সামাজিকীকরণ পূর্ণতা লাভ করে।উত্তর-ঘ: জন্মের পর থেকেই মানবশিশু সমাজের নিয়ম-কানুন ও রীতিনীতি শিখতে থাকে। এভাবে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে। এ ক্ষেত্রে স্থানীয় সমাজের উপাদানসমূহের প্রভাব ছাড়াও উদ্দীপকে উল্লিখিত উপাদানসমূহ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অপরাপর উপাদানসমূহ হলো—সমবয়সী সঙ্গী, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রভাব।সমবয়সী সঙ্গী: সমবয়সীদের সঙ্গে যেকোনো বয়সে মানুষের সহজাত আকর্ষণ। শৈশবে যা থাকে অপ্রতিরোধ্য। এ বয়সে খেলাধুলার পাশাপাশি শিশু প্রভাবিত হয় সমবয়সী সঙ্গীর কথাবার্তা, আচার-আচরণ ও চাল-চলন দ্বারা। ফলে শিশুর মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়।শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষাপ্রতিষ্ঠান তথা বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরস্পরের সান্নিধ্য পায় তাতে একে অপরের দ্বারা প্রভাবিত হয়। শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেশি।রাজনৈতিক প্রতিষ্ঠান: মানুষকে সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে রাজনৈতিক প্রতিষ্ঠান কাজ করে থাকে। ফলে রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়া এবং আন্দোলন-সংগ্রাম করার মতো নেতা গড়ে ওঠে। যারা ভবিষ্যতে জাতিকেও নেতৃত্ব দিয়ে থাকে।উপরিউক্ত উপাদানসমূহ শিশুর সামাজিকীরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শিশুকে ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে থাকে।