সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-৫ ১। ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিগুলোর সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে।’—উক্তিটি কার?ক. রবার্ট লুকাস খ. এস রবিনস গ. অধ্যাপক পিগু ঘ. অ্যাডাম স্মিথ২। এক ব্যক্তি তিনটি দ্রব্য কিনল। প্রথম দ্রব্যটি থেকে ৫ টাকা, দ্বিতীয়টি থেকে ৪ টাকা, তৃতীয়টি থেকে ৩ টাকার সমান উপযোগ পেল। ওই দ্রব্যটির প্রান্তিক উপযোগ কত?ক. ৫ টাকা খ. ৪ টাকা গ. ৩ টাকা ঘ. ৬ টাকা৩। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে বাংলার গৌরব বলা হলেও তাঁর সংগীত প্রতিভা সম্পদ নয়; কারণ কী?i. তাঁর গান মানুষের কোনো অভাব পূরণ করতে পারে না ii. তাঁর কণ্ঠস্বর অন্যজনকে দেওয়া যাবে না iii. তাঁর কণ্ঠস্বর অন্তর্নিহিত গুণকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৪। সোহেল তার সঞ্চিত অর্থ দিয়ে ব্যবসার উদ্দেশ্যে একটি গাড়ি কিনল। অর্থনীতিতে গাড়িটি কী?ক. বিনিয়োগ খ. মূলধন গ. সম্পদ ঘ. বিলাসদ্রব্য৫। করিম একজন কৃষক। তার এক একর জমি আছে। সে তার জমিতে ২০ কুইন্টাল ধান অথবা ১২ কুইন্টাল গম উৎপাদন করতে পারে। তার এই উৎপাদনপদ্ধতিকে আমরা কী বলতে পারি?ক. সমব্যয় খ. ক্রমবর্ধমান ব্যয় গ. সুযোগ ব্যয় ঘ. ক্রমহ্রাসমান ব্যয়৬। সরকারি ঘোষণা ও আইন অনুসারে যে মুদ্রা লেনদেনের মাধ্যম হিসেবে চালু এবং যা গ্রহণ করতে সবাই বাধ্য, তাকে কী মুদ্রা বলে?ক. ব্যাংক মুদ্রা খ. সরকারি মুদ্রা গ. বিহিত মুদ্রা ঘ. প্রায় মুদ্রা৭। একজন জেলে তার মাছের বিনিময়ে কৃষকের কাছ থেকে চাল, তাঁতি কাপড়ের বিনিময়ে কামারের কাছ থেকে ছুরি, কাঁচি ইত্যাদি সংগ্রহ করে। এরূপ ব্যবস্থাটা কী?ক. বিনিময় প্রথা খ. দ্রব্য বিনিময় প্রথা গ. লেনদেন ঘ. দ্রব্য ভাগাভাগি৮। রুমা দোকান থেকে এক কেজি মিষ্টি কিনল। দোকানদার মিষ্টির দামের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা নিল। একে কী বলা হয়?ক. মুনাফা খ. সুদ গ. ভ্যাট ঘ. খাজনা৯। রাসায়নিক দ্রব্য ও ওষুধপত্র আমদানির জন্য বাংলাদেশকে আমদানি ব্যয়ের শতকরা কত ভাগ ব্যয় করতে হয়?ক. ৭.৫ ভাগ খ. ২৮ ভাগ গ. ১৭ ভাগ ঘ. ১৩.৫ ভাগ১০। তৃষ্ণার্ত এক ব্যক্তিকে ছোট পাত্রে পানি দেওয়া হলো পান করার জন্য, এ অবস্থায় পানি উপযোগ তার কাছে কী অবস্থার সৃষ্টি করবে?ক. বাড়বে খ. কমবে গ. অপরিবর্তিত থাকবে ঘ. শূন্য হবে১১। বাংলাদেশ ২০০৮ সালে ২,০০০ কোটি টাকার বৈদেশিক পণ্য সামগ্রী রপ্তানি করে ২,৫০০ কোটি টাকার পণ্যসামগ্রী আমদানি করে। এখন বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি কিরূপ?ক. অনুকূল বাণিজ্য খ. প্রতিকূল বাণিজ্য গ. ভারসাম্য বাণিজ্য ঘ. অভ্যন্তরীণ বাণিজ্য১২। মালেক সাহেব সীমিত আয়ের মানুষ, তার অভাব অনেক। তার কী করা উচিত?i. সব অভাব একসঙ্গে পূরণ করা ii. সর্বাধিক প্রয়োজনীয় অভাব আগে পূরণ করা iii. ঋণ গ্রহণ করানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৫: ১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ।