সামাজিক বিজ্ঞান
শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৫প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া হলো।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আবুল মিয়া একজন আঠারো শতকের নীলচাষি। সে সময় ইউরোপীয়রা তাদের নীলের চাহিদা পূরণের জন্য আবুল মিয়ার মতো আরও অনেক চাষিকে জোর করে নীল চাষ করাত। কিন্তু নীলকররা তাদের ন্যায্য পাওনা দিত না। আবুল মিয়া সব চাষিকে একত্র করে এর প্রতিবাদ করলে দেশব্যাপী উত্তেজনার সৃষ্টি হয়। তত্কালীন সরকার ইন্ডিগো কমিশন গঠনের মাধ্যমে আবুল মিয়াদের প্রতি এই অত্যাচারের অবসান ঘটায়।প্রশ্ন: ক. কখন বাংলার নীল বিদ্রোহ সংঘটিত হয়?প্রশ্ন: খ. নীলকররা কীভাবে আবুল মিয়াদের ওপর অত্যাচার চালাত?প্রশ্ন: গ. আবুল মিয়ারা কীভাবে এ অবস্থা থেকে উত্তরণ লাভ করেছে?প্রশ্ন: ঘ. নীল বিদ্রোহ পরবর্তীকালে বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে বিশ্লেষণ করো।উত্তর: ক. ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।উত্তর: খ. ইংরেজরা তাদের দেশের নীলের চাহিদা মেটানোর জন্য আবুল মিয়ার মতো এ দেশের চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করাত। তারা তাদের নীলের ন্যায্য দাম দিত না। ১৮৩৩ সালে ইংরেজরা এ দেশের জমির মালিক হলে স্থানীয় জমিদারদের সঙ্গে তাদের বিরোধ বাধে। ইংরেজ কর্মকর্তারা নীলকরদের পক্ষ অবলম্বন করে। ফলে প্রজাদের ওপর তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। উত্তর: গ. অত্যাচারের অবসান: ইংরেজ নীলকররা এ দেশের কৃষকদের ওপর অত্যাচার শুরু করে। ফলে আবুল মিয়ার মতো কৃষকেরা এর প্রতিবাদ শুরু করে। আবুল মিয়ারা বিভিন্ন ধাপে এ অবস্থার উত্তরণ লাভ করে। এগুলো হলো: দেশব্যাপী বিদ্রোহ: নীলকরদের অত্যাচারে প্রজাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ফলে দেশব্যাপী বিদ্রোহ ছড়িয়ে পড়ে।ইন্ডিগো কমিশন: আবুল মিয়ার মতো চাষিদের বিদ্রোহের প্রেক্ষাপটে সরকার নীলকরদের অত্যাচার খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করে। এর নাম ইন্ডিগো কমিশন। কমিশনের রিপোর্টে অভিযোগের সত্যতা মিলে। এতে নীলকরদের নিন্দা করা হয় এবং আবুল মিয়ার মতো চাষিদের ওপর অত্যাচার বন্ধের সুপারিশ করা হয়।জনমত গঠন ও অবস্থার উত্তরণ: আবুল মিয়ারা নীলকরদের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। ফলে অত্যাচারের মাত্রা কমে আসে।বিকল্প নীল রং আবিষ্কার ও অত্যাচার বন্ধ: ইউরোপে আবিষ্কৃত হয় কৃত্রিম নীল রং। ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নীল চাষ। চাষিরা রক্ষা পায় নীলকরদের অত্যাচারের হাত থেকে।প্রতিবাদ করে জনমত গড়ে তুলে ধীরে ধীরে আবুল মিয়ার মতো চাষিরা তাদের এ অবস্থার উত্তরণ থেকে মুক্তি লাভ করে।উত্তর: ঘ. নীল বিদ্রোহ এ দেশে প্রথম ব্যাপকভিত্তিক বিদ্রোহ। এটি রাজনৈতিক বিদ্রোহ না হলেও এই বিদ্রোহ এ দেশবাসীকে নিজেদের অধিকার সচেতন করে। নিচে পরবর্তী বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে এর অনুপ্রেরণা বিশ্লেষণ করা হলো:১৮৫৭ সালের সংগ্রামে অনুপ্রেরণা: ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে প্রথম রাজনৈতিক বিদ্রোহ দেখা দেয়। নীল বিদ্রোহের সফলতা এ সংগ্রামে অনুপ্রেরণা জুুগিয়েছে।১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা: ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দীর্ঘ ২০০ বছরের গোলামির জিঞ্জির ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। এ স্বাধীনতার জন্য প্রয়োজন পড়ে দীর্ঘ সংগ্রাম। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন ও লাহোর প্রস্তাব।এসব সংগ্রাম ও আন্দোলনের মূলে প্রেরণা জুগিয়েছে নীল বিদ্রোহের সাফল্য।১৯৫২ সালের সাংস্কৃতিক স্বাধীনতায় প্রেরণা: ১৯৪৮ সাল থেকে এ দেশবাসী নিজ ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে। ১৯৫২ সালে এসে এর সফলতা পায়। এ সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছে নীল বিদ্রোহ।