সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান থেকে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন:(ক) অক্ষাংশ কাকে বলে?(খ) দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধির কারণ লেখো।(গ) চিত্রটি কিসের? চিত্রে ক, খ ও গ চিহ্নিত স্থানের নাম লিখে এদের পরিচয় দাও।(ঘ) এরূপ প্রাকৃতিক ঘটনার কারণ লেখো।ক) প্রশ্নের উত্তর:অক্ষাংশ: নিরক্ষরেখাকে কেন্দ্র করে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে।খ) প্রশ্নের উত্তর:দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধির কারণ নিম্নরূপ১. পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা ধ্রুবতারামুখী হয়ে কক্ষতলের সঙ্গে সর্বদা প্রায় ৬৬.৫০ কোণে হেলে থাকে।২. নিরক্ষেরেখার সমতল কক্ষতলের সঙ্গে সর্বদাই ২৩.৫০ কোণে হেলে থাকে।৩. পৃথিবীর অক্ষরেখা সব অবস্থানেই পরস্পর সমান্তরাল থাকে।গ) প্রশ্নের উত্তর:উদ্দীপকের চিত্রটি ভূমিকম্পের।চিত্রের ‘ক’ ভূমিকম্পের কেন্দ্র। ভূ-অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উত্পত্তি হয়, তাকে কেন্দ্র বলে।‘খ’ ভূমিকম্পের উপকেন্দ্র। কেন্দ্রের সোজা ওপরে ভূপৃষ্ঠের বিন্দুর নাম উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্রে সর্বাপেক্ষা বেশি। এই বেগ উপকেন্দ্র থেকে ধীরে ধীরে চারদিকে কমে যায়।‘গ’ ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব। ভূমিকম্পের কেন্দ্র ভূ-অভ্যন্তরের প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে অবস্থিত।ঘ) প্রশ্নের উত্তর:নিচে ভূমিকম্পের কারণ দেওয়া হলো:শিলাধস: কোন কারণে পাহাড় ও পর্বত থেকে বৃহত্ শিলাখণ্ড ভূত্বকের ওপর ধসে পড়লে ভূমিকম্প অনুভূত হয়।শিলাচ্যুতি: কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বড় রকমের শিলাচ্যুতি হলে বা শিলায় ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়।ভূগর্ভের সংকোচন: তাপ বিকিরণের ফলে ভূগর্ভ সংকুচিত হলে ভূগর্ভস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষা করতে যে পরিবর্তন ঘটে, তাতে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে।বাষ্পের চাপ: ভূগর্ভে সঞ্চিত বাষ্পের চাপ অধিক হলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে ভূমিকম্প হয়।অন্যান্য কারণ: এ ছাড়া ভূগর্ভস্থ চাপের হ্রাস, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত, ওপরের প্রবল চাপ, গুহার ভাঙন, খনির ভাঙন, হিমবাহের প্রভাব ও ভূ-অভ্যন্তরে ভূপৃষ্ঠের পানি প্রবেশ প্রভৃতি কারণেও ভূমিকম্প হয়।