সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান থেকে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।# নিচের অনুচ্ছেদটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:শ্যামলবাবু একজন এনজিও কর্মী। স্ত্রী ও একমাত্র ছেলে সূর্যকে নিয়ে তাঁদের অত্যন্ত বন্ধুবৎসল পরিবার। তিনি সূর্যকে একটি প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছেন। বন্ধু নির্বাচনে সহায়তা ছাড়াও তিনি ছেলেকে নিয়ে নিয়মিত মন্দিরে যান। এবার একুশের বইমেলা থেকে তিনি সূর্যকে ছোটদের গল্প ও কবিতার কিছু বই এবং শিশুবিষয়ক চলচ্চিত্রের কয়েকটি সিডি কিনে দিয়েছেন।প্রশ্ন: ক. ধর্ম সম্পর্কে ফেজারের উক্তিটি লেখো।প্রশ্ন: খ. উদাহরণসহ গোষ্ঠীর প্রকারভেদ লেখো।প্রশ্ন: গ. সূর্যের সামাজিকীকরণে প্রভাব বিস্তারকারী উদ্দীপকের উপাদানগুলো বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ‘সূর্যের সামাজিকীকরণে পরিবারের ভূমিকাই সর্বাধিক’—ব্যাখ্যা করো।উত্তর: ক. মনীষী ফেজার ধর্ম সম্পর্কে বলেন, ‘ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন একটি শক্তিতে বিশ্বাস, যা মানবজীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে।’উত্তর: খ. বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ একাধিক ব্যক্তির সমষ্টিকে বলা হয় গোষ্ঠী। সমাজবিজ্ঞানী কুলি গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন।১) মুখ্য গোষ্ঠী: এ গোষ্ঠীর সদস্যদের মধ্যে মুখোমুখি ও প্রত্যক্ষ সম্পর্ক থাকে। কোনো স্বার্থে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবেব এ গোষ্ঠী গড়ে ওঠে। উদাহরণ—পরিবারের শিশুদের খেলার সাথি, পাড়া-প্রতিবেশীর দল প্রভৃতি।২) গৌণ গোষ্ঠী: এ গোষ্ঠীর অধিকাংশ সদস্যই পরস্পর থেকে বিচ্ছিন্ন এবং তাদের মধ্যে পরোক্ষ সম্পর্ক বিদ্যমান। সাধারণত স্বার্থের ভিত্তিতে এ ধরনের গোষ্ঠী গড়ে ওঠে। যেমন—শিক্ষক সমিতি, সেনাদল প্রভৃতি।উত্তর: গ. সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এর মাধ্যমে শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষের পরিণত হয়। সূর্যের সামাজিকীকরণে প্রভাব বিস্তারকারী উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করা হলো।পরিবার: সূর্য ও তার মাকে নিয়ে শ্যামলবাবুর আদর্শ পরিবার। সূর্যের ব্যক্তিত্ব বিকাশে তার পরিবারের ভূমিকা সর্বাধিক। কারণ, সূর্যের সব দৈহিক, মানসিক, বস্তুগত ও অবস্তুগত প্রয়োজন তার পরিবারই পূরণ করে। পরিবারের মাধ্যমেই সূর্য তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে।খেলার সাথি: শ্যামলবাবু খেলার সাথি নির্বাচনে সূর্যকে সহায়তা করেন। কারণ, ভালো খেলার সাথির সঙ্গে মেলামেশায় সূর্যের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলির বিকাশ ঘটবে। সে স্বাবলম্বী হতে শিখবে। অপর দিকে, কিশোর অপরাধের অন্যতম কারণও খেলার সাথি।বিদ্যালয়: সূর্য একটি আদর্শ বিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আচার-অনুষ্ঠান, আইন-কানুন ও পাঠ্যপুস্তক সূর্যের মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ পালন করছে। এ শিক্ষা তাকে ভবিষ্যতে একজন দায়িত্ববান ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।ধর্মীয় প্রতিষ্ঠান: সূর্য তার বাবার সঙ্গে নিয়মিত মন্দিরে যায়। মন্দিরের ধর্মীয় আচার-অনুষ্ঠান সূর্যের সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে। তাকে সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে শিক্ষা দেয়।চলচ্চিত্র বা টেলিভিশন: টেলিভিশনে প্রচারিত বিভিন্ন শিশুতোষ ও শিক্ষামূলক অনুষ্ঠান এবং শিশুবিষয়ক বিভিন্ন চলচ্চিত্র সূর্যকে সমাজের মূল্যাবোধ, প্রথা, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়।ছোটদের গল্প বা কবিতার বই: একুশের বইমেলা থেকে কিনে দেওয়া ছোটদের বিভিন্ন গল্প ও কবিতার বই সূর্যের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করবে।উত্তর: ঘ. সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের মধ্যে পরিবারই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। পরিবারের মা-বাবা শিশুর ব্যক্তিত্ব বিকাশে কারিগর হিসেবে কাজ করেন। শিশুর চলাফেরা, কথাবার্তা, ভাষা শিক্ষা, আচার-আচরণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা দানের দায়িত্ব একমাত্র পরিবারের। সমাজে একজন যোগ্য, দায়িত্বশীল ও ব্যক্তিত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের অবদান সবচেয়ে বেশি।সুতরাং, শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে তিনটি সম্পর্কের ওপর। যথা—১. মা-বাবার মধ্যে সম্পর্ক।২. মা-বাবা ও শিশুর মধ্যে সম্পর্ক। ৩. পরিবারের শিশুদের মধ্যে সম্পর্ক।সূর্য একটি বন্ধুত্বপূর্ণ আদর্শ পরিবারে বেড়ে উঠেছে। তার মা-বাবার পারস্পরিক সম্পর্ক খুবই ভালো। মা-বাবার সঙ্গে সূর্যের সম্পর্ক ও খুবই বন্ধুবৎসল। ফলে সে ভবিষ্যতে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে এবং সমাজে সহজে জীবন যাপন করতে পারবে। সূর্যের পারিবারিক পরিবেশ তার ব্যক্তিত্ব বিকাশের ভিত্তিস্বরূপ। তাই বলা হয়, সূর্যের মতো শিশুর সামাজিকীকরণে পরিবারের পক্ষে যা করা সম্ভব, অন্য কোনো সংস্থার পক্ষে তা অচিন্তনীয়।