সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। # নিচের ছকটি দেখে প্রশ্নের উত্তর দাও। দেশ জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা বৃদ্ধির হারজাপান ৩৩৭ .০৫শ্রীলঙ্কা ৩৩২ .৭৯বাংলাদেশ ৯৫৩ ১.৪১প্রশ্ন. ক. কাম্য জনসংখ্যা কী? প্রশ্ন: খ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ১টি সামাজিক কারণ লিখ? প্রশ্ন: গ. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব শ্রীলঙ্কার চেয়ে বেশি হওয়ায় বাংলাদেশের সামাজিক পরিবেশে যে প্রভাব পড়ছে তা ব্যাখ্যা করো? প্রশ্ন: ঘ. কী কী পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার জাপান ও শ্রীলঙ্কার সমান হতে পারে? উত্তর: ক. কোনো একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। উত্তর: খ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো ‘শিক্ষার অভাব’। এ দেশে জনগণের মধ্যে দূরদর্শিতা ও দায়িত্ববোধের অভাব রয়েছে। শিক্ষার অভাবে দেশের জনসাধারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সঠিকভাবে অনুভব করতে পারে না। সে জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি আশানুরূপ সাফল্য অর্জন করতে দীর্ঘ সময় লাগছে। উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত জাপান ও শ্রীলঙ্কা এর জনসংখ্যার ঘনত্ব যথাক্রমে ৩৩৭ ও ৩৩২ জন। যেখানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা ৯৫৩ জন। এই অতিরিক্ত জনসংখ্যা আমাদের আর্থ-সামাজিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। # পৈতৃক সম্পদ বণ্টনে কলহের সূত্রপাত হচ্ছে। ফলে পারিবারিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। মানবিক মূল্যবোধের হানি ঘটছে।# সামাজিক সুযোগ-সুবিধা সংকুচিত হচ্ছে। প্রাকৃতিক শোভা বিলীন হচ্ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে। # অধিক জনসংখ্যার ফলে সামাজিক বন্ধন শিথিল হয়ে পড়ছে। আর এ কারণে আজকের সমাজ অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। প্রতিবেশী ও মহল্লার ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টি আগের মতো দৃষ্টি আকর্ষণ করে না। # সনাতন মূল্যবোধগুলো আগের মতো গুরুত্ব পাচ্ছে না। যেকোনো উপায়ে সম্পদের মালিক হওয়াকেই অনেকে সামাজিক প্রতিপক্ষ অর্জনের উপায় বলে মনে করেছে। বস্তুত এরূপ সামাজিক অবক্ষয়ের পরোক্ষ কারণ হচ্ছে বাংলাদেশের অধিক জনসংখ্যার ঘনত্ব। উত্তর: ঘ. উদ্দীপকে উল্লিখিত জাপান ও শ্রীলঙ্কার জনসংখ্যার বৃদ্ধির হার .০৫ ও .৭৯। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১, যা ওপরের দেশ দুটির তুলনায় অনেক বেশি। নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্য দুটি দেশের পর্যায়ে আনা সম্ভব:শিক্ষার প্রসার: শিক্ষিত জনগোষ্ঠী জীবনযাত্রার মান উঁচু রাখার জন্য পরিবারের লোকসংখ্যা সীমিত রাখে। তাই ছোট পরিবারের প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষিত পরিবার জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনে। বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধি: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুটির শিল্প স্থাপন, হাঁস-মুরগি পালন, পশুপালন, মৎস্য চাষ, পোশাকশিল্প গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন: বিবাহের ন্যূনতম বয়স ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রচার ও গণসচেতনতা বৃদ্ধি করে আইনটির যথাযথ বাস্তবায়ন করতে হবে। পরিকল্পিত পরিবার কর্মসূচি বাস্তবায়ন: শিক্ষার প্রসার, সচেতনতা সৃষ্টি, সমাজের কুসংস্কার ও গোড়ামি দূর করে পরিকল্পিত পরিবার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায়। মা ও শিশুর স্বাস্থ্য: মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় সচেতনতা সৃষ্টি হলে জনসংখ্যা ক্রমশ হ্রাস পায়। নারীর ক্ষমতায়ন: নারী শিক্ষার প্রসার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। নারীর এরূপ ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখবে।উপরের পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়নই পারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার জাপান ও শ্রীলঙ্কার পর্যায়ে নিয়ে যেতে।