সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: (গ) ১৮৫৭ সালের সংগ্রামকে এ দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার মূল কারণ ব্যাখ্যা করো। উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য ১৮৫৭ সালের সংগ্রাম ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম। এটি ছিল এক মহাবিদ্রোহ। ইতিপূর্বে সংঘটিত ফকির আন্দোলনে, তিতুমীরের সংগ্রাম, ফরায়েজী আন্দোলন সর্বভারতীয় রূপ নিতে পারেনি। জনগণের সমর্থনে সিপাহিদের মহাবিদ্রোহ ছিল দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সশস্ত্র সংগ্রাম। এ আন্দোলনে সেনাবাহিনীসহ সর্বস্তরের মানুষের সমর্থন ছিল বলে একে এ দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। কেননা ইতিপূর্বে সংঘটিত আন্দোলনে একশ্রেণীর জনগণ সমর্থন করলেও অন্যরা সমর্থন করেনি। এ জন্য ঐতিহাসিক সাভাকর বলেন, ‘১৮৫৭ সালের বিদ্রোহ ভারতের সর্বপ্রথম জাতীয় সংগ্রাম।’ প্রশ্ন: (ঘ) সিপাহি বিদ্রোহ ভারত উপমহাদেশে কীরূপ প্রভাব ফেলেছিল? উত্তর: ব্রিটিশ সাম্রাজ্যবাদ পতনের যে মহান উদ্দেশ্য সামনে রেখে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা সফল হয়নি। ফকির বিদ্রোহ, তিতুমীরের সংগ্রামের মতো এ বিদ্রোহও ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তবে আন্দোলনটি ব্যর্থ হলেও এর অনেক প্রভাব আমাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পড়েছিল। এ প্রভাবকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। যেমন, ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাব। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো:ইতিবাচক প্রভাব: সিপাহি বিদ্রোহের অনেক ইতিবাচক প্রভাব আমাদের সমাজে পরিলক্ষিত হয়। এ বিদ্রোহের ফলে ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। সাধারণ মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে এবং জনগণের স্বাধীনতার দাবি জোরালো হয়। আবার, এ সংগ্রামের ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে। জেনারেল ভাইসরয় উপাধিতে ভূষিত হন। ফলে এ দেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। ‘ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট’ দ্বারা ভারতীয়দের জন্য সরকারি উচ্চপদ সংরক্ষিত হয়। নেতিবাচক প্রভাব: সিপাহি বিদ্রোহের ফলে সমাজে কিছু নেতিবাচক প্রভাবও পড়েছিল। ইংরেজ সরকার এ বিদ্রোহের জন্য মুসলমানদের দায়ী করে। এ জন্য তারা মুসলমানদের ওপর অনেক জুলুম, নির্যাতন করে। এ ছাড়া এ বিদ্রোহের ফলে ইংরেজরা তাদের শাসনব্যবস্থা ও সামরিক ব্যবস্থাকে বিদ্রোহ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলে। পরিশেষে বলা যায়, সিপাহি বিদ্রোহ ব্যর্থ হলেও এটা পরবর্তীকালে সংঘটিত সব সংগ্রামের সূচনা হিসেবে কাজ করেছে।