সামাজিক বিজ্ঞান
অধ্যায়-৫ উৎপাদনপ্রিয় শিক্ষার্থীরা আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায়ের ৪ নম্বর পরিচ্ছেদ ‘উৎপাদন’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপক পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মজিদ মিয়া বন থেকে ছোট ছোট বাঁশ কেটে এনে তাতে ছিদ্র করে বাঁশি তৈরি করেন। তাঁর তৈরি বাঁশিগুলো খুব সুন্দর। এগুলো সঠিকভাবে বাজারজাত করে তিনি জীবিকা নির্বাহ করেন।প্রশ্ন: ক. অর্থনীতিতে উৎপাদন অর্থ কী?প্রশ্ন: খ. একজন শিক্ষকের শিক্ষাদান শ্রমের মধ্যে পড়ে কেন?প্রশ্ন: গ. মজিদ মিয়া বাঁশি তৈরি করতে গিয়ে কোন কোন উপকরণ ব্যবহার করেছেন—আলোচনা করো।প্রশ্ন: ঘ. সংগঠক হিসেবে মজিদ মিয়া অত্যন্ত নৈপুণ্য প্রদর্শন করেছে—বিশ্লেষণ করো।উত্তর: ক. অর্থনীতিতে উৎপাদন অর্থ হলো—কোনো বস্তুর অতিরিক্ত উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি। আধুনিক অর্থনীতিবিদদের মতে, সৃষ্ট এ উপযোগের বিনিময়মূল্যও থাকতে হবে।উত্তর: খ. একজন শিক্ষকের শিক্ষাদান অবশ্যই শ্রমের মধ্যে পড়ে। শ্রম মূলত দুই রকম। শারীরিক ও মানসিক। একজন শিক্ষক যখন শিক্ষাদান করেন, তখন তাঁর এই বুদ্ধিজাত প্রচেষ্টা অবশ্যই শ্রমরূপে গণ্য হবে। একজন রিকশাচালক রিকশা চালিয়ে যেমন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। তেমনিভাবে একজন শিক্ষক শিক্ষাদান করে ক্লান্ত হয়ে পড়েন। তাই একজন শিক্ষকের শিক্ষাদান অবশ্যই শ্রমের মধ্যে পড়বে।উত্তর: গ. উদ্দীপকের মজিদ মিয়া তাঁর বাঁশি তৈরিতে উৎপাদনের সব কটি উপকরণ ব্যবহার করেছেন বলে আমি মনে করি।আমরা জানি, উৎপাদনের উপকরণ চারটি। এগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি উৎপাদনের আদি উপকরণ। ভূমি ছাড়া উৎপাদন সম্ভব নয়। তেমনিভাবে উৎপাদনের অন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো শ্রম। এই শ্রম শারীরিক ও মানসিক দুই রকমই হতে পারে। উৎপাদনের তৃতীয় উপাদান হলো মূলধন। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান।উত্তর: ঘ. সংগঠক হিসেবে মজিদ মিয়া অত্যন্ত নৈপুণ্য প্রদর্শন করছেন বলে আমি মনে করি। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধনকে একত্র করে উৎপাদনকাজ পরিচালনা করাকে সংগঠন বলে। আর যিনি এই কাজটি পরিচালনা করেন তাঁকে বলে সংগঠক। সংগঠন উৎপাদনের একটি সক্রিয় উপকরণ, যা অন্যান্য উপকরণকে ক্রিয়াশীল করে তোলে। আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠকের নৈপুণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা উদ্দীপকের মজিদ মিয়ার ক্ষেত্রে সংগঠকের যাবতীয় গুণাবলি দেখতে পাই। সংগঠকের কতকগুলো গুণ থাকা প্রয়োজন। যেমন পরিকল্পনা, দক্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত, উদ্ভাবনী কৌশল ও বাজারব্যবস্থা সম্পর্কে ধারণা ইত্যাদি। উল্লিখিত মজিদ মিয়ার মধ্যে সব কটি গুণের সমাবেশ ঘটেছে। কারণ, তিনি সঠিক পরিকল্পনা করেই তাঁর উৎপাদনকাজ পরিচালনা করছেন। স্বল্প পুঁজিতে কোন কাজে লাভবান হওয়া সম্ভব, এ সম্পর্কে তাঁর সম্যক ধারণা রয়েছে। এ ছাড়া বাঁশিগুলোর নির্মাণকৌশল, বাজারজাত, উৎপাদন কার্য পরিচালনা করা একেবারেই অসম্ভব। তেমনিভাবে সংগঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উদ্দীপকে মজিদ মিয়ার ক্ষেত্রে দেখতে পাই, তিনি সবগুলো উপকরণ কাজে লাগিয়েছেন। কারণ, প্রথমত তিনি বন থেকে বাঁশ সংগ্রহ করছেন। এ ক্ষেত্রে বন হলো তাঁর ভূমি।কারণ, অর্থনীতিতে ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠকে বোঝায় না, বরং পাহাড়, বন, নদী প্রভৃতি প্রকৃতি-প্রদত্ত সম্পদকে বোঝায়। বাঁশ কেটে বাঁশি বানানোর প্রক্রিয়ায় তিনি অবশ্যই কিছু মূলধন বিনিয়োগ করেছেন। এই বাঁশি তৈরির কাজে তিনি নিজেই শ্রমিক ও সংগঠক হিসেবে কাজ করেছেন। কারণ, এসব কাজে তাঁর শ্রম ব্যয় করতে হয়েছে। আবার সব কটি উপকরণ সম্বন্ধের কাজ করে তিনি সংগঠনের কাজও করেছেন।তাই বলা যায়, মজিদ মিয়া বাঁশি তৈরির কাজে উৎপাদনের সব কটি উপাদান কাজে লাগিয়েছেন।কাজ করার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হয়েছে। উদ্ভাবনী শক্তি না থাকলে তাঁর তৈরি বাঁশি বাজারে স্থান করে নিয়ে প্রতিযোগিতায় টিকতে পারত না। হয়তো ধৈর্যের পরিচয় দিলে তাঁর তৈরি কুটিরশিল্পটি আরও বাজার পাবে বা সম্প্রসারিত হবে। তাই মজিদ মিয়া সংগঠক হিসেবে অত্যন্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন—এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই।