সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৫প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৪ ১৩। ভিটামিন — রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।উত্তর: ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।১৪। আয়োডিনের অভাবে — রোগ হয়।উত্তর: আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।১৫। সামুদ্রিক মাছে প্রচুর — আছে।উত্তর: সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে।১৬। পানি কম পান করলে — হয়।উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়।১৭। প্রতিদিন অন্তত — গ্লাস পানি পান করা প্রয়োজন।উত্তর: প্রতিদিন অন্তত ছয়-সাত গ্লাস পানি পান করা প্রয়োজন।১৮। মাছ, মাংস, ডিম ইত্যাদি — আমিষ।উত্তর: মাছ, মাংস, ডিম ইত্যাদি প্রাণিজ আমিষ।১৯। পুষ্টিহীন শিশু — ও — হয়।উত্তর: পুষ্টিহীন শিশু দুর্বল ও স্বাস্থ্যহীন হয়।২০। দেহের ওজন কমে যায় — অভাবে।উত্তর: দেহের ওজন কমে যায় শ্বেতসারের অভাবে।২১। দেহে অতিরিক্ত — জমা ভালো নয়।উত্তর: দেহে অতিরিক্ত চর্বি জমা ভালো নয়।২২। সর্দি-কাশি হয় —-এর অভাবে।উত্তর: সর্দি-কাশি হয় ভিটামিন ‘সি’-এর অভাবে।২৩। — হলে খাবার স্যালাইন খাওয়ানো দরকার।উত্তর: ডায়রিয়া হলে খাবার স্যালাইন খাওয়ানো দরকার।অধ্যায়-৫১. যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে পানিবাহিত রোগ বলে।২. যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে বায়ুবাহিত রোগ বলে।৩. স্ত্রী — মশা ডেঙ্গু জীবাণুর বাহক।উত্তর: স্ত্রী এডিস মশা ডেঙ্গু জীবাণুর বাহক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল