সাড়াদান হলো দুর্যোগ-পরবর্তী কার্যক্রমের অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৭  প্রিয় শিক্ষার্থী,তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান-এর অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে পড়বে।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা চক্রটি অঙ্কন করো। উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানসমূহ দুর্যোগের কোন স্তরে কী ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন তা দেখানো হলো—প্রশ্ন: সাড়াদান বলতে কী বুঝায়?উত্তর: সাড়াদান দুর্যোগ-পরবর্তী কার্যক্রমের অংশ। অতীতে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো। দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদান প্রয়োজন।সাড়াদান বলতে:১. নিরাপদ স্থানে অপসারণ ২. তল্লাশি ও উদ্ধার৩. ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ৪. ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বুঝায়।প্রশ্ন: পুনরুদ্ধার বলতে কী বুঝায়?উত্তর: পুনরুদ্ধার দুর্যোগ-পরবর্তী কার্যক্রমের একটি উপাদান।দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে পুনরুদ্ধার বলে। এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহায়তার প্রয়োজন হয়। প্রশ্ন: কাঠামোগত প্রশমন বলতে কী বুঝায়?উত্তর: কাঠামোগত উন্নয়নের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধের জন্য গৃহীত ব্যবস্থাকে কাঠামোগত প্রশমন বলে। কাঠামোগত প্রশমনের আওতায় গৃহীত কার্যক্রম হলো—১. বেড়িবাঁধ নির্মাণ। ২. আশ্রয়কেন্দ্র নির্মাণ।৩. পাকা ও মজবুত ঘরবাড়ি তৈরি।৪. নদী খনন ইত্যাদি। কাঠামোগত দুর্যোগ প্রশমন খুবই ব্যয়বহুল, যা অনেক দরিদ্র দেশের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে।প্রশ্ন: অকাঠামোগত দুুর্যোগ প্রশমন বলতে কী বুঝায়?উত্তর: দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রমকে অকাঠামোগত প্রশমন বলে। অকাঠামোগত দুর্যোগ প্রশমনের আওতায় গৃহীত কাজগুলো হলো— ১. দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ।২. দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়া।৩. প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি।দুর্যোগপূর্ব প্রস্তুতি ইত্যাদি। আমাদের দেশে দুর্যোগের অকাঠামোগত প্রতিরোধের ব্যাপারে জোরালো এবং অর্থবহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।প্রশ্ন: প্রশমন বলতে কী বুঝায়?উত্তর: দুর্যোগের দীর্ঘস্থায়ী ত্রাণ এবং দুর্যোগপূর্ব প্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলা হয়।মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, শক্ত অবকাঠামো নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর, প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল