‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৪৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা।
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ৪৮ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল প্রকাশ করে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১০ হাজার ১৩২ জনের মধ্যে ৫ হাজার ২৬১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, ১৩ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী আবেদন করলেও ১০ হাজার ১৩২ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৫ হাজার ২৬১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৫১ দশমিক ৯২ শতাংশ।

এর আগে গত শুক্রবার 'বি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছিল। এতে ৭১ দশমিক ১৮ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হন। এই ইউনিটে ভর্তি হতে আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৬৭ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৬২০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন।