সিআইএসডি কোয়ালিটি ডে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানসম্মত শিক্ষা ক্ষমতায়নের পথে পরিচালিত করে’ প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে গত শনিবার প্রথমবারের মতো দিনব্যাপী ‘সিআইএসডি কোয়ালিটি ডে’ উদ্যাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিআইএসডি স্কুলের অধ্যক্ষ এ এম এম খাইরুল বাশার, বুয়েটের নেভাল আর্কিটেকচার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা অধ্যাপক এ কে এম মোয়াজ্জেম হোসেন এবং সিআইএসডি কোয়ালিটি ডের কনভেনর ও স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান এহসানুল আমিন বক্তব্য দেন। শিক্ষার্থীদের জন্য মূল আয়োজনে ছিল স্টুডেন্টস্ কোয়ালিটি কন্ট্রোল সার্কেলের ওপর প্রেজেন্টেশন, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি