প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। কীভাবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করব।
১ নম্বর প্রশ্ন (এ): Multiple Choice Questions (MCQ) : প্রথম Seen Passage-এর তথ্যের ওপর ভিত্তি করে পরীক্ষায় পাঁচটি MCQ প্রশ্ন থাকবে। সঠিক উত্তরটি বাছাই করতে হবে এবং সম্পূর্ণ প্রশ্নটি লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্ন নম্বর ও সঠিক অপশনটি লিখলেই চলবে।
১ নম্বর প্রশ্ন (বি): Open-ended Question : এই প্রশ্নটি মূলত অনুধাবনক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে দেওয়া হবে। প্রদত্ত ১ম Passage/Text থেকে পাঁচটি Open-ended প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর উত্তর হতে হবে যথাযথ। এতে নিজস্বতা থাকতে হবে। প্রশ্নের ধরন অনুযায়ী ২/৩ বাক্যে উত্তর করতে হবে। Passage/Text থেকে সরাসরি কোনো বাক্য তুলে দেওয়া যাবে না।
২ নম্বর প্রশ্ন: Information Transfer : দ্বিতীয় প্যাসেজের তথ্যগুলোকে একটি টেবিল ফরম্যাটে দেওয়া থাকবে। টেবিলটিতে ১০টি শূন্যস্থান থাকবে, যেগুলোকে Passage থেকে উপযুক্ত তথ্য নিয়ে পূরণ করতে হবে। টেবিলটি তোলার প্রয়োজন নেই। নম্বরসহ উত্তরটি লেখাই যথেষ্ট।
অথবা, Flow Chart : এটিকে Linguistics-এর ভাষা বলে Note Taking (phrase/expression), যাতে ওই Reading Text থেকে প্রথম Box-এ Clue দেওয়া থাকে। Clue অনুযায়ী ভাবের মিল রেখে একরকম Progressive sequence রক্ষা করে তথ্য Input করতে হয়। মনে রাখবে word/phrase/expression-এ participle, infinitive ইত্যাদি ব্যবহার করা উচিত আর article, auxiliary verb কিংবা subject পরিহার করবে।
৩ নম্বর প্রশ্ন: Summarizing : তৃতীয় প্যাসেজ/কবিতার আলোকে Summary নিজের ভাষায় লিখতে হবে। Summary-এর আয়তন মূল প্যাসেজের এক-তৃতীয়াংশের বেশি লেখা যাবে না। Passage থেকে কোনো বাক্য সরাসরি তুলে দেওয়া যাবে না।
৪ নম্বর প্রশ্ন: Cloze Test With Clues : এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থানসংবলিত একটি Passage থাকবে। শূন্যস্থানগুলো নিয়মিত বিরতিতে থাকবে। অর্থাত্ প্রথম gap-টি যদি বাক্যের পঞ্চম শব্দ থাকে, তাহলে পুরো cloze passage-টিতে পরবর্তী gap-গুলো অন্যান্য বাক্যের পঞ্চম শব্দ হবে। এভাবে ষষ্ঠ বা সপ্তম থেকে দশম কিংবা তদূর্ধ্ব word-টিকে gap হিসেবে ব্যবহার করা যায়। Passage-টির ওপরে বক্সে প্রয়োজনের অতিরিক্ত words দেওয়া থাকে। প্রয়োজনে ব্যাকরণগত পরিবর্তন করতে হবে। প্রশ্নের নম্বর দিয়ে উত্তর লিখবে।
৫ নম্বর প্রশ্ন: Cloze Test Without Clues : এই প্রশ্নটির ধরন ৪ নম্বর প্রশ্নের অনুরূপ। পার্থক্য হলো এই যে ৫ নম্বর প্রশ্নে শূন্যস্থানগুলোর জন্য কোনো word বা Clue দেওয়া থাকবে না। উত্তরপত্রে শুধু শূন্যস্থানগুলোর ক্রমানুসারে উত্তর লিখতে হবে।
৬ নম্বর প্রশ্ন: Rearranging Sentences : এ ক্ষেত্রে ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। বাক্যগুলো ভালোভাবে পড়ে ধারাবাহিকভাবে সাজাতে হবে। শুধু ধারাবাহিকভাবে নম্বর দিয়ে সাজালেই চলবে।
৭ নম্বর প্রশ্ন: Writing Paragraph Answering Questions : এ পর্যায়ে একটি বিষয় কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন এমনভাবে করা হবে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে ২০০ শব্দের একটি প্যারাগ্রাফ লিখবে।
৮ নম্বর প্রশ্ন: Completing a Story : এখানে একটি story-কে অসম্পূর্ণ অবস্থায় দেওয়া হবে। সূচনা অংশটি পড়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পটি যৌক্তিকভাবে Continue করে তা Complete করবে।
৯ নম্বর প্রশ্ন: Informal Letters / Emails : এখানে Informal Letter অর্থাত্ ব্যক্তিগত পর্যায়ে Letter লিখতে বলা হবে, সহজ ও সাবলীল ভাষায় Letter-টি লিখবে।
১০ নম্বর প্রশ্ন: Analyzing Maps, Graphs and Charts : বাস্তব তথ্যের আলোকে একটি Map/Graph/Chart দেওয়া থাকবে। এগুলো বিভিন্ন উত্স যেমন: পত্রপত্রিকা, ম্যাগাজিন, বইপত্র কিংবা ইন্টারনেট থেকে নেওয়া হবে। তথ্য ও উপাত্তগুলো বিশ্লেষণের মাধ্যমে একটি Continuous Paragraph লিখতে হবে।
১১ নম্বর প্রশ্ন: Appreciating Short Stories/Poems : প্রশ্নপত্রের এই অংশে একটি টেক্সট দেওয়া থাকবে। টেক্সটটি হবে poem/short story। টেক্সটটির theme লিখবে। লেখক টেক্সটটির মাধ্যমে যে অন্তর্নিহিত বার্তা দিতে চেয়েছেন, তা ৫০ শব্দের মধ্যে তুলে ধরবে।
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা