বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৫প্রশ্ন: সিমেন্ট কিসের সংস্পর্শে এসে অত্যন্ত কঠিন পদার্থে পরিণত হয়? উত্তর: পানি।প্রশ্ন: সিমেন্ট এত শক্ত হয় কেন?উত্তর: এতে নানা রকম রাসায়নিক উপাদান থাকে বলে।প্রশ্ন: বাঁধ নির্মাণের ক্ষেত্রে কোন সিমেন্ট লাগানো হয়?উত্তর: টাইপ-৪০।প্রশ্ন: কংক্রিট তাড়াতাড়ি জমিয়ে শক্ত করতে হলে মিশ্রণের সময় কী মেশাতে হয়?উত্তর: ক্যালসিয়াম ক্লোরাইড।প্রশ্ন: দেয়ালকে শক্তিশালী করার জন্য কী ধরনের ব্লক ব্যবহার করা হয়? উত্তর: বন্ডবিম ব্লক। প্রশ্ন: দ্রুত গতিশীল যন্ত্রপাতি ও ছিদ্র করার যন্ত্রপাতি তৈরি করতে কোন ধরনের ইস্পাত ব্যবহূত হয়?উত্তর: টাংস্টেন ইস্পাত।প্রশ্ন: জিপসাম খনিজকে ৭৫% আর্দ্রতা অপসারিত করলে তাকে কী বলে?উত্তর: হেমিহাইড্রেট প্লাস্টার অব প্যারিস।প্রশ্ন: অ্যালুমিনাস সিমেন্টের উপাদান কী?উত্তর: আলমিনা, চুন ও সিলিকা।প্রশ্ন: কোন ধরনের প্লাইউড পানিতে সহজে নষ্ট হয় না?উত্তর: ওয়াটারপ্রুফ পদার্থযুক্ত প্লাইউড।প্রশ্ন: চিত্রাঙ্কনের কাজে কোন প্লাস্টার ব্যবহার করা হয়?উত্তর: প্রিপেয়ার্ড ফিনিশ প্লাস্টার।প্রশ্ন: গৃহস্থালির পাত্র প্রস্তুতে ব্যবহূত হয় কোন ইস্পাত?উত্তর: মরিচাবিহীন ইস্পাত।প্রশ্ন: গাড়ির ফ্রেম, গিয়ার তৈরিতে কী ব্যবহূত হয়?উত্তর: ক্রোমভ্যানাডিয়াম ইস্পাত।প্রশ্ন: জিপসামের রাসায়নিক সংকেত কী?উত্তর: CaSO4.2H2Oপ্রশ্ন: চিত্রাঙ্কনের জন্য কোন প্লাস্টার উপযোগী?উত্তর: প্রস্তুত ফিনিশ প্লাস্টার।প্রশ্ন: জিপসাম বোর্ড কংক্রিট বা প্লাস্টারের সামান্য ত্রুটি ঢাকার জন্য কী ব্যবহূত হয়? উত্তর: টেকচার স্প্রে।প্রশ্ন: বাঁশ বা কাঠের সঙ্গে মিল কিসের? উত্তর: সিজনিং।প্রশ্ন: মরিচাবিহীন ইস্পাতের সঙ্গে মিল কোনটির?উত্তর: তৈজসপত্র।প্রশ্ন: যানবাহনের কাচ হিসেবে ব্যবহূত হয় কী?উত্তর: স্তরীভূত নিরাপদ কাচ। অধ্যায়-৬ প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বে যে তার থাকে তা কোন পদার্থের তৈরি?উত্তর: ট্যাংস্টেন।প্রশ্ন: ‘টারবাইন’-এর সঙ্গে কী জড়িত? উত্তর: বিদ্যুৎ।প্রশ্ন: শক্তির মূল উৎস কী? উত্তর: সূর্য।প্রশ্ন: জলীয় বাষ্প উৎপন্ন করে বাষ্পীয় ইঞ্জিন চালানোয় তাপশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?উত্তর: যান্ত্রিক শক্তিতে।প্রশ্ন: পারমাণবিক শক্তির সাহায্যে কী চালানো হয়?উত্তর: ডুবোজাহাজ।প্রশ্ন: ইউরেনিয়ামকে ভাঙার জন্য প্রথম কী ব্যবহূত হয়?উত্তর: নিউট্রন।প্রশ্ন: কিসের সাহায্যে সৌরকোষ তৈরি করা হয়?উত্তর: সিলিকন, ধাতু ও অন্যান্যের সাহায্যে।প্রশ্ন: বনরাজি দেহাবশেষ কী? উত্তর: কয়লা।প্রশ্ন: পারমাণবিক শক্তির সাহায্যে কী চালানো সম্ভব?উত্তর: ডুবোজাহাজ।প্রশ্ন: বিশ্বের মোট শক্তির পরিমাণ কী?উত্তর: নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।প্রশ্ন: সৌরশক্তি থেকে তাপশক্তি উৎপন্ন হয় কীভাবে?উত্তর: সূর্যরশ্মির তাপ শোষণের মাধ্যমে।প্রশ্ন: সৌরশক্তি কোন ধরনের শক্তি?উত্তর: নবায়নযোগ্য।প্রশ্ন: ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?উত্তর: ৯২।প্রশ্ন: ইউরেনিয়াম ভাঙা হলে কয়টি নিউট্রন নির্গত হয়?উত্তর: ৩টি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল