সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে একই শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।যোগ্যতা: (ক) প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে মোট জিপিএ ৮ পেয়ে পাস করতে হবে। তবে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বিষয়ে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৪ এবং ইংরেজিতে জিপিএ ৩ থাকতে হবে। (খ) GCE ‘O’ লেভেল এবং GCE ‘A’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিসহ পাঁচটি বিষয়ে গড়ে ‘বি’ গ্রেড পেতে হবে। তবে ্রGCE ‘A’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বিষয়গুলোর মধ্যে কমপক্ষে দুটি বিষয়ে ‘এ’ গ্রেড পেতে হবে এবং অন্যান্য বিষয়ে ‘বি’ গ্রেড পেতে হবে। (গ) ২০০৮ এর আগে এইচএসসি পাস শিক্ষার্থী এবং নভেম্বর ২০০৭ সালের আগে GCE ‘A’ লেভেল পাস শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।আবেদনপত্রের ছক: আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, জন্ম তারিখ ও বয়স, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, উপজাতি বা মুক্তিযোদ্ধার পোষ্য হলে তা আলাদাভাবে উল্লখ করতে হবে। Êশিক্ষাগত যোগ্যতা:ওপরে বর্ণিত আবেদনপত্রের ছক পূরণ করে (A-4 সাইজ কাগজে) এর সঙ্গে সব পাবলিক পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, উপজাতি বা মুক্তিযোদ্ধার পোষ্য হলে উপযুক্ত প্রমাণপত্র যুক্ত করে যে যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের ভর্তি কমিটির সভাপতির অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নিজ ঠিকানা-সংবলিত ফেরতখামসহ ডাকযোগে বা সরাসরি কক্ষ নম্বর ১০৪, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭—এই ঠিকানায় জমা দিতে হবে। কেউ চাইলে উভয় কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। এ ক্ষেত্রে দুবার পরীক্ষায় অংশ নিতে হবে।ÊÊভর্ত্রিপরীক্ষার নিয়ম: ্র(ক) সকল বৈধ আবেদনকারীকে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় (গণিত-৩০, পদার্থবিদ্যা-৩০, রসায়ন-২০ ও ইংরেজিতে- ২০) অংশ নিতে হবে। (খ) ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি বা সমমানের জন্য ৪০ নম্বর ও এইচএসসি বা সমমানের জন্য ৬০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মেধা তালিকা থেকে স্বাস্থ্য পরীক্ষা সাপেক্ষে প্রত্যেক কলেজে ৬০ জন করে ভর্তি করা হবে। আবেদনপত্র গ্রহণ, ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ভর্তির্রবিষয়ে যেকোনো তথ্যের জন্য সভাপতি, ভর্তি কমিটি, কক্ষ নম্বর ১০৪, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭—এই ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইটে (www.sec.ac.b) ভর্তিসম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে।