সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ২৪ ডিসেম্বর। পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পাশাপাশি আবেদনপত্র সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে, এই শিক্ষাবর্ষে পাঁচটি অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণীতে লেভেল-১ সেমিস্টার-১-এ সংরক্ষিত আসনসহ মোট ৩২৬ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sylhetagrivarsity.edu.bd) থেকে জানা যাবে।