সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের পাঁচটি অনুষদের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তির আবেদন এবং পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। ভর্তি আবেদনের তারিখ ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর বেলা ১১টায়। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৭ ডিসেম্বর।ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sylhetagrivarsity.edu.bd)।