সুনামগঞ্জ সরকারি কলেজ সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসিতে সুনামগঞ্জে এবার ভালো ফল করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কলেজটি ১৪তম স্থান অর্জন করেছে। ওই কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি থেকে এবার ৯৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন। কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী বলেন, ‘আমাদের কলেজের ফল গতবারের থেকে আরও ভালো হয়েছে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক চেষ্টা ছিল।’