প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামপরীক্ষায় সুন্দর হাতের লেখা, শুদ্ধ ও পরিচ্ছন্ন উপস্থাপনা এবং নির্ধারিত সময়ে উত্তরপত্র জমা দেওয়া ভালো ফলাফলে সহায়ক। কাজেই শিক্ষার্থীদের এসব বিষয়ে মনোযোগী হতে হবে। আর পরীক্ষা নিয়ে সব ভয়ভীতি, উত্কণ্ঠা ঝেড়ে ফেলে স্থির, শান্ত ও প্রফুল্ল মনে পরীক্ষা দেওয়া উচিত। এ ছাড়া পরীক্ষার সব কাগজপত্র সঙ্গে রাখা, ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হওয়া, পর্যবেক্ষকদের নির্দেশনা মানা জরুরি। আমাদের তরুণ প্রজন্ম অন্য যাবতীয় চ্যালেঞ্জ উত্তরণের মতো নির্ভার মনে পরীক্ষার এ চ্যালেঞ্জেও বিজয়ী হবে।