সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বনভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৩প্রশ্ন: বার্মার সঙ্গে বাংলাদেশের সীমানা কত?উত্তর: ২৮০ কি.মি.।প্রশ্ন: চাঁদপুরে মেঘনা নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়েছে?উত্তর: পদ্মা।প্রশ্ন: পদ্মা, মেঘনা ও যমুনা— এই তিনটি নদী একত্রে মিলিত হয়ে কী নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?উত্তর: মেঘনা।প্রশ্ন: পুনর্ভবা, নগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?উত্তর: মহানন্দা নদীর।প্রশ্ন: মনু, ধনু, তিতাস, গোমতী প্রভৃতি কোন নদীর শাখা নদী কোনটি?উত্তর: মেঘনা।প্রশ্ন: বাংলাদেশের চা প্রধানত পৃথিবীর কোন দেশে সর্বাধিক রপ্তানি করা হয়?উত্তর: ব্রিটেনে।প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে? উত্তর: ১২টি।প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহত্ গ্যাসক্ষেত্র কোনটি?উত্তর: ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসক্ষেত্র।প্রশ্ন: বাংলাদেশে কোথায় খনিজ বালি পাওয়া গেছে?উত্তর: কুতুবদিয়া ও টেকনাফে।প্রশ্ন: বাংলাদেশের প্রধান অভ্যন্তরীণ মত্স্য কেন্দ্র কোনটি?উত্তর: চাঁদপুর।প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?উত্তর: সুন্দরবন।প্রশ্ন: বাংলাদেশের সর্বপ্রথম কাগজকল কোনটি?উত্তর: কর্ণফুলী।প্রশ্ন: সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?উত্তর: চুনাপাথর।প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক ঘনবসতি স্থান কোনটি?উত্তর: ঢাকা অঞ্চল।প্রশ্ন: বাংলাদেশের কোন পথে কম খরচে যাতায়াত করা যায়?উত্তর: নদীপথে।প্রশ্ন: বাংলাদেশের বিমান সংস্থার নাম কী?উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।প্রশ্ন: ১ মিটার প্রস্থ রেলপথকে কী বলে?উত্তর: মিটার গেজ।অধ্যায়-৪প্রশ্ন: ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র তাকে পৌরনীতি বলে’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: ই এম হোয়াইট।প্রশ্ন: রাষ্ট্র কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য?উত্তর: জাতিসংঘ।প্রশ্ন: পৌরনীতি কী নিয়ে আলোচনা করে?উত্তর: রাষ্ট্রের উত্পত্তি ও কার্যাবলি।প্রশ্ন: ‘সেই ব্যক্তিই নাগরিক যে নগর-রাষ্ট্রের শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে’— এটা কার মত?উত্তর: এরিস্টটল।প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের গুণাবলি কী কী?উত্তর: বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল