সঠিক উত্তরটি লেখো অংশ-১৫প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০। অধ্যায়-১১ ৯. ময়নামতি কোথায় অবস্থিত?(ক) কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে(খ) বগুড়া জেলা শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে(গ) ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে(ঘ) নওগাঁ জেলা থেকে ১৫ কিলোমিটার পূর্বেউত্তর: (ক) কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে১০. ময়নামতিতে খনন করে নিচের কোনটি পাওয়া গেছে?(ক) পরি বিবির সমাধিসৌধ (খ) তাম্রশাসন ও মূর্তি (গ) গন্ধেশ্বরীর মন্দির (ঘ) শিলালিপিউত্তর: (খ) তাম্রশাসন ও মূর্তি১১. প্রিয়তি তার মা-বাবার সঙ্গে প্রতিবছর বার্ষিক পরীক্ষার পর বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে বেড়াতে যায়। ঐতিহাসিক স্থানে বেড়ানোর ফলে প্রিয়তির কী লাভ হচ্ছে?(ক) যাতায়াতের অভিজ্ঞতা বাড়ছে (খ) ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ বাড়ছে (গ) বেড়াতে ভালো লাগছে (ঘ) নতুন নতুন জায়গা দেখছেউত্তর: (খ) ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ বাড়ছে ১২. পাহাড়পুর কোথায় অবস্থিত?(ক) বগুড়া শহরে (খ) ঢাকা জেলার দক্ষিণ-পূর্বে(গ) নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়(ঘ) কুমিল্লা জেলা শহরের পশ্চিমেউত্তর: (গ) নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়১৩. সোমপুর মহাবিহারটি কে প্রতিষ্ঠা করেন?(ক) রাজা ধর্মপাল (খ) রামপাল (গ) দেবপাল (ঘ) মহীপালউত্তর: (ক) রাজা ধর্মপাল১৪. পাহাড়পুরে খননকাজ চালিয়ে যেসব নিদর্শন পাওয়া গেছে, তা থেকে আমরা কি জানতে পারি?(ক) পাহাড়পুর একসময় উন্নত ছিল(খ) প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির তথ্য(গ) প্রাচীন সমাজের রাজনৈতিক পরিস্থিতি (ঘ) পাহাড়পুরে বড় বড় দালান ছিলউত্তর: (খ) প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির তথ্য১৫. সোগারগাঁ কী হিসেবে দক্ষিণ-পূর্ববঙ্গে দীর্ঘ সময় ধরে পরিচিত ছিল?(ক) ব্যবসার কেন্দ্র (খ) রাজনৈতিক কেন্দ্র (গ) প্রশাসনিক কেন্দ্র (ঘ) প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন্দ্রউত্তর: (গ) প্রশাসনিক কেন্দ্র ১৬. কোন নাম থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব হয়?(ক) সুন্দরনগর (খ) মোগরাপাড়া (গ) গোয়ালদি এলাকা (ঘ) সুবর্ণগ্রামউত্তর: (ঘ) সুবর্ণগ্রাম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামী মঙ্গলবার