সুষ্ঠু অনুবাদ দুই শ্রেণীতে বিভক্ত— আক্ষরিক ও ভাবানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২১প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।পত্র লিখন২৩। পত্রের কোন অংশকে গর্ভাংশ বলা হয়?ক. সম্বোধন অংশকে খ. ঠিকানা অংশকে গ. মূল বিষয় অংশকে ঘ. লেখকের স্বাক্ষর অংশকে ২৪। কোনটির অভাবে চিঠিপত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়?ক. সঠিক দিন-তারিখ খ. প্রেরকের ঠিকানা গ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা ঘ. প্রয়োজনীয় সীলমোহর২৫। মাতার নিকট পুত্রের পত্রে সম্বোধন কোনটি হবে? ক. পাক জনাবেষু খ. শ্রদ্ধাস্পদ গ. পাক জনাব ঘ. প্রিয় আম্মাজান২৬। সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কী?ক. আবেদনপত্র খ. দলিলপত্র গ. বিজ্ঞপ্তিপত্র ঘ. চুক্তিপত্র ২৭। পত্র লেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়?ক. পত্রের শুরুতে খ. পত্রের শেষে গ. পত্রের ওপরে ডান পাশে ঘ. পত্রের ওপরের মাঝখানেঅনুবাদ১। অনুবাদ কয় প্রকার?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ২। ‘No pains, no gains’-এর সঠিক অনুবাদ কোনটি?ক. প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি খ. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি গ. বজ্র আঁটুনি ফসকা গেরো ঘ. কষ্ট না করলে কেষ্ট মেলে না৩। সুষ্ঠু অনুবাদ দুই শ্রেণীতে বিভক্ত—শ্রেণী দুটি কী কী?ক. অনুবাদ ও ভাবানুবাদ খ. অনুবাদ ও আক্ষরিক গ. আক্ষরিক ও ভাবানুবাদ ঘ. আক্ষরিক ও ইচ্ছানুরূপ ৪। অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়?ক. বানানের প্রতি খ. বিন্যাসের প্রতি গ. অর্থের প্রতি ঘ. বারবার পড়ার প্রতি৫। অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে?ক. মৌলিকতা ও প্রাঞ্জলতা খ. প্রাঞ্জলতা ও কাঠিন্য গ. সহজবোধ্যতা ও পাণ্ডিত্য ঘ. সৌকর্যতা ও গাম্ভীর্যতা৬। অনুবাদের প্রকার কেমন হবে তা কিসের ওপর নির্ভর করে?ক. ভাবের খ. লেখনীর গ. বিষয়ের ঘ. বিন্যাসের৭। অনুবাদের ক্ষেত্রে মূল বাক্য অতি দীর্ঘ হলে কী করতে হবে?ক. বাক্য দীর্ঘই রাখতে হবে খ. বাক্য সংক্ষিপ্ত করে নিতে হবে গ. ভেঙে ছোট ছোট বাক্য করতে হবে ঘ. কেবল দুটি বাক্য করতে হবে৮। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?ক. পড়াশোনার ওপর খ. নির্ধারণের ওপর গ. ভাষান্তরের ওপর ঘ. অভ্যাসের ওপর ৯। অনুবাদের ভাষা কীরূপ হওয়া উচিত?ক. সহজ, সরল ও প্রাঞ্জল খ. কঠিন, দুর্বোধ্য গ. বাংলা-ইংরেজি মিশ্রিত ঘ. কঠিন অথচ সরল ১০। অনুবাদ কোনটির সহায়ক?ক. জ্ঞানচর্চার খ. ভাষার উন্নতির গ. প্রতিভা বিকাশের ঘ. কাব্য রচনার১১। কোনটির বাংলা অনুবাদ করা যায় না?ক. প্রাণী ও পদার্থের নাম খ. স্থান ও ব্যক্তির নাম গ. বস্তু ও দ্রব্যের নাম ঘ. দ্রব্য ও গুণের নাম১২। কোন ধরনের অনুবাদে অনেক সময় মূলের সঙ্গে অনুবাদের সংগতি রক্ষিত হয় না?ক. চিন্তামূলক খ. আক্ষরিক গ. ভাবানুবাদ ঘ. বর্ণনামূলক।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:পত্র লিখন: ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. গ।অনুবাদ: ১. ক ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল