শূন্যস্থান পূরণ অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়-৭৫। সমাজে সুষ্ঠুভাবে — নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। উত্তর: সমাজে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন।৬। আনুগত্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও — জন্য অত্যাবশ্যক। উত্তর: আনুগত্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য অত্যাবশ্যক।৭। আইন সুষ্ঠুভাবে মেনে চলা প্রতিটি — কর্তব্য।উত্তর: আইন সুষ্ঠুভাবে মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য।৮। সততার সঙ্গে সব — ভোট দিতে হবে। উত্তর: সততার সঙ্গে সব নাগরিককে ভোট দিতে হবে।৯। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব — মেনে চলতে হবে।উত্তর: নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব আচরণবিধি মেনে চলতে হবে।অধ্যায়-৮১। প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় — পরিবেশ।উত্তর: প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় ভৌগোলিক পরিবেশ।২। বাংলাদেশ একসময় অসংখ্য — ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।উত্তর: বাংলাদেশ একসময় অসংখ্য প্রজাতির ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।৩। ধান আমাদের দেশের — শস্য। উত্তর: ধান আমাদের দেশের প্রধান শস্য।৪। বাংলাদেশে পাট একসময় প্রধান — ফসল ছিল। উত্তর: বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল।৫। —বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। উত্তর: চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।৬। আমাদের দেশে বিভিন্ন — মাছ রয়েছে। উত্তর: আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।৭। দক্ষিণে উপকূলীয় অঞ্চলে — মাছের ব্যাপক চাষ হয়। উত্তর: দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়।৮। আমাদের মাছে ভাতে — বলা হয়।উত্তর: আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়।৯। প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে — কিনতে হয়। উত্তর: প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়।১০। প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান — সম্পদ। উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল