সুস্থভাবে পরীক্ষা দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল শুরু হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমরা সবাই সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষা দাও। অভিভাবকদের বলব, এখন আপনাদের প্রধান কাজ হলো সন্তানদের ওপর থেকে চাপ কমানো। যাতে তারা অতিরিক্ত পরিশ্রম না করে রুটিনমাফিক স্বাভাবিক পড়াশোনা করে। বিশেষ করে তারা যেন পড়া মুখস্থ করার চেয়ে বুঝে ও অনুধাবন করে পড়ার চেষ্টা করে। পরীক্ষার্থীদের বলব, তোমরা পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি খাওয়া, ঘুম ও স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে।শিক্ষকদের বলব, শিক্ষার্থীদের এখন কলেজের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও তারা প্রয়োজনে যাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন। যেকোনো বিষয়ে যাতে আপনাদের সহযোগিতা নিতে পারে, সে জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন, পারলে যাঁর যাঁর বিষয়ের পরীক্ষার দু-এক দিন আগে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করুন। অন্তত ফোনে পরীক্ষার বিভিন্ন নিয়মাবলিসংক্রান্ত বিষয়গুলো মনে করিয়ে দিন।