সূর্যস্নান হচ্ছে দেহে সূর্যালোক লাগানোর জন্য কিছু সময় রোদে অবস্থান করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রথম খণ্ড: গৃহব্যবস্থাপনা অনুধাবনমূলকপ্রশ্ন-৫: পারিবারিক বাজেট করা হয় কেন?উত্তর: পরিবারের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় করা ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে।যেসব কারণে পরিবারের বাজেট করা হয় তা নিচে দেওয়া হলো:i. বাজেট প্রণয়ন দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করে।ii. বাজেট লক্ষ্য অর্জনের জন্য সচেতন সিদ্ধান্ত গ্রহণে উৎসাহ প্রদান করে।iii. পরিবারের সীমিত আয়ের যথাযথভাবে বণ্টন করা যায়।iv. কিছু সঞ্চয় সম্ভব হয়।v. অমিতব্যয়িতার হাত থেকে রক্ষা করে।মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। তাই এই সীমিত সম্পদ ব্যয়ের মাধ্যমে অসীম চাহিদা মেটানোর জন্য প্রত্যেক পরিবারের একটি সুষ্ঠু বাজেট পরিকল্পনা করা প্রয়োজন। প্রশ্ন: ফসল সংগ্রহোত্তর প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা লেখো। উত্তর: মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদা মেটানোর তাগিদে খেত-খামারে বিভিন্ন প্রকার খাদ্যশস্য উৎপন্ন করা হয়, যা কাটার পর সংরক্ষণোপযোগী ও খাওয়ার উপযোগী করার জন্য নানা ধরনের প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন হয়।নিচে ফসল সংগ্রহোত্তর প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা দেওয়া হলো—১. এই প্রক্রিয়াজাতকরণের ফলে খাদ্যের পরিমাণগত ও গুণগত মান ঠিক থাকে।২. খাদ্যশস্যের সংগ্রহোত্তর প্রক্রিয়াজাতকরণের ফলে খাদ্যের অপচয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়।৩. সঠিক সংগ্রহোত্তর প্রক্রিয়াজাতকরণের ফলে ফসল বহুদিন পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে।৪. এক মৌসুমের খাবার অন্য মৌসুমের জন্য সংগ্রহ করে রাখা যায় এবং সারা বছর বিভিন্ন ফসলের সরবরাহ নিশ্চিত করা যায়।সুতরাং ফসল সংগ্রহোত্তর সঠিক প্রক্রিয়াজাতকরণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় খণ্ড: শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক জ্ঞানমূলকপ্রশ্ন: শিশুর যত্ন বলতে কী বোঝো?উত্তর: শিশুর যত্ন বলতে বোঝায় শিশুকে যথাসময় খাদ্য খাওয়ানো, দুধ ছাড়ানো ও পরিপূরক খাবার প্রদানসহ পোশাক, গোসল, ঘুম, ব্যায়াম ও সূর্যালোকের ব্যবস্থা করা। প্রশ্ন: কেসিন কী? উত্তর: গরুর দুধের প্রোটিন।প্রশ্ন: শিশুর সূর্যস্নান কী?উত্তর: দেহে সূর্যালোক লাগানোর জন্য কিছু সময়ের জন্য শিশুকে রোদে রাখা। প্রশ্ন: আচরণগত সমস্যা কী?উত্তর: শিশুর বেড়ে ওঠার সময় কোনো অগ্রহণযোগ্য আচরণ যদি ওই বয়সের পর পরবর্তী সময়েও প্রকাশ পায়, তবে তাকে আচরণগত সমস্যা বলে। প্রশ্ন: খাবারে অনাসক্তি কী?উত্তর: খাবারের অনাসক্তি বলতে আমরা বুঝি খাদ্য গ্রহণে অস্বীকৃতি, খুব ধীরে ধীরে খাওয়া, খাবার মুখ থেকে বের করে দেওয়া, খাবার সময় পালিয়ে বেড়ানো। প্রশ্ন: কিশোর-কিশোরীদের বিশেষ চাহিদা কতটি? উত্তর: ৩টি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল