সৃজনশীল পদ্ধতি: বিশেষজ্ঞের লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরনীতি  অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পৌরনীতি বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কোন দেশটির সরকারব্যবস্থাকে তুমি অধিক উপযোগী মনে করো? উত্তরের সপক্ষে মতামত দাও।উত্তর: ঘ. আমরা জেনেছি, ‘ক’ দেশে সংসদীয় সরকার প্রচলিত আছে। এর বিপরীতে ‘খ’ দেশে রাষ্ট্রপতিশাসিত সরকার কাজ করছে। এ দুই শ্রেণীর সরকারব্যবস্থার মধ্যে কোনটি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য অধিক উপযোগী? এ প্রশ্নের উত্তরে বলা যায়, সংসদীয় সরকার।সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। এই সরকারব্যবস্থায় অনেক রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ করা যায়। যে রাজনৈতিক দল বা জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠসংখ্যক আসন পায়, ওই দল বা জোট সরকার গঠন করে। যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পায় না, সেই দল বিরোধী দলের ভূমিকা পালন করে। এই ক্ষমতাসীন ও বিরোধী দল সংসদে বসে নানা জাতীয় ইস্যুতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। ক্ষমতাসীন দলের কোনো সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ক্ষতি করার আশঙ্কা থাকলে বিরোধী দল সংসদের বাইরেও আলোচনা করে মতামত দিয়ে থাকে। ক্ষমতাসীন দল এর বিপরীতে সরকারের অবস্থান ও জনস্বার্থের কথা জনগণকে অবহিত করে। এরই মাধ্যমে জনসাধারণ তাদের করণীয় খুঁজে নেয়।রাষ্ট্রপতিশাসিত সরকারে রাষ্ট্রপতি ও তাঁর মন্ত্রীরা আইনসভার কাছে জবাবদিহি করেন না। ফলে রাষ্ট্রপতি বা শাসন বিভাগ জনমত উপেক্ষা করে সিদ্ধান্ত নিতে পারে। তা ছাড়া এই সরকারপদ্ধতিতে রাষ্ট্রপতির হাতে দেশের সর্বময় কর্তৃত্ব থাকায় তিনি কারও সঙ্গে পরমর্শ না করেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারেন।উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, রাষ্ট্রপতিশাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকার জনমতের দ্বারা অধিক প্রভাবিত হয়। সুতরাং ‘ক’ দেশের সরকারব্যবস্থা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে অধিক সহায়ক।