সৃজনশীল পদ্ধতিতে ভালো নম্বর পাওয়ার কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এনসিটিবিসৃজনশীল পদ্ধতি  অংশ-১আমাদের আজকের আলোচনা সরাসরি কোনো নমুনা প্রশ্নোত্তর নয়। তবে এ আলোচনায় মাধ্যমিক শিক্ষার যে উদ্দেশ্য এবং সৃজনশীল পদ্ধতিতে ভালো করার কৌশল উল্লেখ করা হয়েছে তা থেকে শিক্ষার্থী, শিক্ষক সবাই উপকৃত হবে। আমাদের দেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক প্রত্যেকেই শিক্ষার মূল উদ্দেশ্যগুলোকে বিবেচনায় না নিয়ে কোনোমতে ভালো ফল অর্জনকেই গুরুত্বপূর্ণ মনে করেন। এমনি পরিস্থিতিতে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে এবং মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলো অর্জনের উদ্দেশে সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রচলন করা হয়েছে। আমাদের দেশের মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলোর মধ্যে কয়েকটি হলো-১. শিক্ষার্থীকে তার মৌলিক চিন্তা, কল্পনা ও সৃজন ক্ষমতাকে মাতৃভাষায় সুন্দর ও সাবলীলভাবে প্রকাশ করতে পারার দক্ষতা অর্জনে সহায়তা করা।২. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ, যেমন—যৌক্তিক চিন্তা, খোলামনস্কতা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, বৌদ্ধিক সততা ইত্যাদির বিকাশ ঘটানো।৩. শিক্ষার্থীর মনে তার আশপাশের পরিবেশ ও প্রাকৃতিক ঘটনার প্রতি কৌতূহল ও অনুসন্ধিৎসা সৃষ্টি করা। দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করা।৪. বৈজ্ঞানিক দক্ষতা ও প্রক্রিয়ার চর্চা এবং প্রয়োগে উৎসাহ দান করা।৫. বিজ্ঞানের তথ্য ও তত্ত্ব মুখস্থের বদলে বিজ্ঞানের বস্তুগত ফলাফল থেকে শিক্ষার্থীর মনোযোগ ও চিন্তা বিজ্ঞানের চিন্তা ও কর্মপদ্ধতির দিকে ধাবিত করা।৬. হাতেকলমে কাজ ও পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবেশের বস্তু ও ঘটনার ওপর অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে শিক্ষার্থীর অনুসন্ধিৎসা ও কৌতূহল মেটানো এবং তাদের সক্রিয়তায় সাহায্য করা।৭. সমস্যা সমাধানে সঠিক গাণিতিক পদ্ধতির প্রয়োগ-নৈপুণ্য অর্জনে সাহায্য করা।৮. বিশেষ সত্য থেকে সর্বায়ণকৃত সত্যে উপনীত হওয়ার যোগ্যতা অর্জনে সহায়তা দান।৯. সমাজের নানা সংকট সম্পর্কে অর্জিত ধারণার ভিত্তিতে নতুন সমাজ গঠনে শিক্ষার্থীদের সহায়ক ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত করা।১০. মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক সম্বন্ধে শিক্ষার্থীদের জ্ঞান দান করা।এই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে মুখস্থ পড়ার গুরুত্ব অনেক কম। পক্ষান্তরে পাঠ্য বিষয়টি বুঝে বাস্তব পরিস্থিতিতে কাজে লাগানোর এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত হওয়া অর্থাৎ কোনো সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে যুক্তি দেওয়ার দক্ষতা খুবই জরুরি।প্রতিটি সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক দেওয়া থাকে। এটি হতে পারে কোনো বর্ণনা, সংবাদপত্রের সংবাদ, ছবি, গ্রাফ, মানচিত্র ইত্যাদি। উদ্দীপকটি এমনভাবে নির্বাচন করা হয়, যাতে শিক্ষার্থী সহজেই বুঝতে পারে যে কোন অধ্যায়ের কোন অংশ থেকে প্রশ্ন করা হচ্ছে। ফলে পাঠ্যবইটি ভালো করে পড়া থাকলে মুখস্থ না করেও একজন শিক্ষার্থী ওই প্রশ্নের সব অংশের উত্তর দিতে পারে। এ প্রশ্নের ‘ক’ অংশের উত্তর স্মৃতিনির্ভর, অর্থাৎ মুখস্থ করে উত্তর দেওয়া যায়। এ প্রশ্নে সাধারণত একটি তথ্য বা সংজ্ঞা জানতে চাওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এক শব্দে বা এক বাক্যে উত্তরটি সম্পন্ন করা যায়। তথ্যটি সঠিক হলে ১ নম্বরের মধ্যে ১ পাওয়া যাবে। প্রশ্নের ‘খ’ অংশে কোনো একটি বিষয় শিক্ষার্থী বুঝতে পেরেছে কি না, তা জানতে চাওয়া হয়। এ অংশে বরাদ্দ নম্বর ২। এর উত্তরে শিক্ষার্থী সংশ্লিষ্ট তথ্য বা সংজ্ঞা লিখতে পারলে ১ নম্বর এবং তার ব্যাখ্যা দিতে পারলে পুরো ২ নম্বর পাবে। অর্থাৎ ১ নম্বরের জন্য পাঠ্যবই থেকে মুখস্থ এবং ২ নম্বরের জন্য উদাহরণসহ নিজের ভাষায় উত্তর দেবে। প্রশ্নের ‘গ’ অংশে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগাতে পারে কি না, তা যাচাই করা হয়। এ অংশে বরাদ্দ নম্বর ৩ এবং তা তিনভাগে বিভক্ত। প্রশ্নে উদ্দীপকের যে পরিস্থিতিতে শিক্ষার্থীর জ্ঞান প্রয়োগ করার জন্য বলা হয়েছে, পাঠ্যবইয়ের অনুরূপ পরিস্থিতির উল্লেখ করতে পারলে শিক্ষার্থী ১ নম্বর পাবে। ব্যাখ্যা করতে পারলে শিক্ষার্থী আরও ১ অর্থাৎ ২ নম্বর পাবে। পাঠ্যবইয়ের উল্লিখিত পরিস্থিতির সঙ্গে উদ্দীপকের পরিস্থিতির সাদৃশ্য ব্যাখ্যা বা বর্ণনা করতে পারলে অথবা ওই পরিস্থিতিতে সম্ভাব্য করণীয় উল্লেখ করতে পারলে পুরো ৩ নম্বর পাবে। প্রশ্নের সর্বশেষ অংশ ‘ঘ’য়ে ৪ নম্বর বরাদ্দ। এই ৪ নম্বরও চারটি দক্ষতার স্তরের জন্য বরাদ্দ। এর প্রথম ৩ নম্বর বরাদ্দ করা হয়েছে ‘গ’ অংশের অনুরূপভাবে। বাকি ১ নম্বরের জন্য উদ্দীপকের পরিস্থিতিতে সম্ভাব্য করণীয় উল্লেখ করে তার স্বপক্ষে যুক্তি প্রয়োগ করতে হবে। অথবা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে পুরো ৪ নম্বর পাওয়া যাবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে ভগ্নাংশ নম্বর দেওয়ার বিধান নেই। এ পদ্ধতিতে নম্বর প্রদান নির্ভর করে নির্ধারিত দক্ষতার ওপর, লেখার পরিমাণের ওপর নয়। সুতরাং বেশি লেখা নয়, কম কথায় যথার্থ উত্তর দেওয়াই বেশি নম্বর পাওয়ার উপায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল