সৃজনশীল পরীক্ষা নিয়ে কোনো ভয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী প্রধান শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল ও মাস্টার ট্রেইনার সৃজনশীল প্রশ্ন পদ্ধতি২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার শুভকামনা। এ বছর প্রথম সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে দুটি বিষয়ে (বাংলা প্রথমপত্র ও ধর্ম শিক্ষা) তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। আশা করছি, সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা নিয়ে তোমাদের মনে যে ভয় ও আশঙ্কা ছিল তা আর নেই। কেননা এরই মধ্যে তোমরা সম্মিলিত প্রশ্নে প্রাকনির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় সৃজনশীল উত্তর করেছ। ফলে নম্বরপ্রাপ্তি ও নম্বর বিয়োজনের ক্ষেত্রগুলো তোমরা নিশ্চিত হতে পেরেছ। মনে রাখবে, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি নিয়ে ভয় পাবে না। তার পরেও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে জরুরি কিছু কথা মনে রাখতে হবে।# পাঠ্যসূচির সবটুকু মনোযোগ সহকারে শেষ করে রিভিশন দেবে।# পাঠের বক্তব্য, টীকা-টিপ্পনী, লেখক পরিচিতি, শব্দার্থ, মূল বক্তব্য পড়ার সময় কোনোটি যেন বাদ না পড়ে লক্ষ রেখো।# পাঠের মূল বক্তব্য, বিশেষ বিশেষ উক্তি, সংলাপ, সাংকেতিক সংলাপ, উপমা, অন্তর্নিহিত বক্তব্য ইত্যাদি বুঝেছ কি না লক্ষ রেখো, প্রয়োজনে পড়ে বুঝে নিয়ো।# জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার উত্তর ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা কোরো এবং প্রতিটি স্তর অর্থাত্ ক, খ, গ, ঘ উত্তরের পরপর এক থেকে দুই আঙুল পরিমাণ ফাঁক রেখো।# সৃজনশীল লেখার জন্য ভাষাগত দক্ষতার দিকে লক্ষ রেখো। বাক্য গঠন, শব্দ প্রয়োগ, প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপনের বিষয়ে সতর্ক থেকো।# প্রশ্নোত্তর আয়তনে বড় হলেই নম্বর বেশি পাবে এমন ভাবার কারণ নেই। প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে, তা বুঝে লেখার চেষ্টা কোরো।# একটি উত্তরে কয়টি প্যারাগ্রাফ হবে এর কোনো নির্ধারিত নিয়ম নেই। প্রয়োজনে প্যারা করা যেতে পারে।# পরীক্ষার্থীদের বিশেষভাবে মনে করে দিতে চাই যে, প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে উদ্দীপকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নোত্তরের আগে খুব মনোযোগ দিয়ে উদ্দীপকটি পড়তে হবে। বিশেষ করে গ ও ঘ প্রশ্নের উত্তর লেখার সময় উদ্দীপক অনুসারে উত্তর লেখা খুবই প্রয়োজনীয়। গ ও ঘ-এর উত্তর অবশ্যই উদ্দীপকের ওপর নির্ভরশীল।# যেহেতু দুই ঘণ্টা ১০ মিনিটে ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরের জন্য ১৫ থেকে ২০ মিনিট সময়ের বেশি ব্যয় করবে না। উদ্দীপকটি পড়া ও বোঝার জন্য অবশ্যই হাতে সময় রাখতে হবে।# নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রেও যেহেতু জ্ঞানস্তরের পাশাপাশি অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে সে ক্ষেত্রে প্রশ্নপত্র ভালোভাবে পড়বে, বুঝবে এবং বৃত্তভরাট করবে। তাড়াতাড়ি করে বৃত্তভরাট না করে আগে উত্তর সম্পর্কে সুনিশ্চিত হওয়ার পর বৃত্তভরাট করবে।