সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে ভালো করার নিয়ম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি)জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে নিবেদন করছি যে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকার প্রবর্তিত সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষার্থীরা তাদের মেধা ও বুদ্ধি খাটিয়ে পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম এর প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিগত পাবলিক পরীক্ষাগুলোতে অনেক অখ্যাত শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল অর্জন করেছে। এর কারণ অনুসন্ধান করে জানা যায়, এরা প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভরশীল ছিল না। এসব শিক্ষার্থী নোট-গাইড মুখস্থ করার পরিবর্তে প্রতিটি বিষয়ের পাঠ্যবইটি ভালোভাবে পড়েছে। দরকারি তত্ত্ব, তথ্য, সূত্র, নীতি এবং ধারণাগুলো সঠিকভাবে বুঝতে চেষ্টা করেছে। সবশেষেদরকারি বিষয়গুলো নিজে নিজে অনুশীলন করেছে। তাতে যেখানে এসে দাঁড়িয়েছে, তা নিয়ে শ্রেণীতে শিক্ষককে প্রশ্ন করে উত্তর জানার চেষ্টা করেছে। সর্বোপরি পরীক্ষার হলে প্রতিটি প্রশ্ন ভালোভাবে পড়ে এবং প্রশ্নানুসারে নিজে তাৎক্ষণিক চিন্তা করে উত্তর লিখেছে। এসএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল বিশ্লেষণের অভিজ্ঞতার আলোকে আগামী দিনে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় ভালো ফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের করণীয় কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। শ্রেণীর পাঠে মনোযোগী হওয়াসৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণের সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই একজন শিক্ষার্থীকে প্রতিদিন শ্রেণীর পাঠে মনোযোগী হওয়া খুবই জরুরি। কারণ, শিক্ষকেরা বোর্ডের নির্ধারিত মূল পাঠ্যবই অবলম্বনেই শ্রেণীতে প্রতিদিন পাঠ দিয়ে থাকেন। আর ওই পাঠ্যবইয়ের বিষয়বস্তু অবলম্বনেই সৃজনশীল প্রশ্ন প্রণীত হয়ে থাকে। একজন শিক্ষার্থী কখনো অমনোযোগী হয়ে পড়লে বা শ্রেণীতে অনুপস্থিত থাকলে পাঠ্যবইয়ের সেই অংশ তার অজানা থেকে যেতে পারে কিংবা পরে নিজে পড়তে গিয়ে তা কঠিন কিংবা দুর্বোধ্য মনে হতে পারে। সেজন্য শ্রেণী পাঠে (ছবি-১) উপস্থিত থেকে মনোযোগী হতে হবে। মেধা কাজে লাগানোশ্রেণীর পাঠে মনোযোগী হওয়ার সঙ্গে সঙ্গে শ্রেণীতে আলোচিত বা উপস্থাপিত পাঠ্যবইয়ের তথ্য, তত্ত্ব, বিধি, সূত্র, নীতি বা পদ্ধতি মুখস্থ করার পরিবর্তে অবশ্যই তা বুঝে নিতে হবে এবং নিজে নিজে করার বা ব্যবহার নিজের আয়ত্তে নিতে হবে। এর জন্য দরকার পঠিতব্য বিষয়গুলো নিয়ে চিন্তা করা। একটি সমগ্রকের বিভিন্ন উপাদানের মধ্যে কার্যকরণ সম্পর্ক জানতে শিক্ষার্থীকে অগ্রসর হতে হবে। কোনো ক্ষেত্রে অন্য কারও প্রস্তুত করা বা রেডিমেট উত্তর গ্রহণ না করে নিজের সৃজনশীলতার প্রতি আস্থা গড়ে তুলতে হবে।  শ্রেণীর পাঠ চলাকালে বা পাঠ শেষে শিক্ষককে প্রশ্ন করাযখনই শিক্ষার্থী শ্রেণীর পাঠে মনোযোগী হবে এবং শ্রেণীতে উপস্থাপিত বা আলেচিত তত্ত্ব, বিধি, পদ্ধতি কিংবা সূত্র নিয়ে শিক্ষার্থী চিন্তা করবে কিংবা নিজে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাইবে তখনই তার মনে নানা রকম প্রশ্নের উদয় হবে। এরূপ প্রশ্নের কোনো কোনোটির উত্তর শিক্ষক বা সহপাঠীদের প্রশ্নোত্তর থেকে পাওয়া যাবে। যে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, তা নিজে নিজে উদ্যোগী হয়ে যখনই প্রশ্ন করার অবকাশ মিলবে, তখনই আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন করে উত্তর জেনে নিতে হবে। মনে রাখতে হবে, একটি সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তরদানে নিজেকে প্রস্তুত করার জন্য কী, কোথায় ও কাকে বলে; এমন প্রশ্ন করার চেয়ে কেন, কীভাবে ঘটে, তা জানার প্রতি অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। এর বাইরেও কোনো প্রস্তাব গ্রহণ কিংবা বর্জনের পক্ষে বা বিপক্ষে যৌক্তিক মতামত দানে নিজেকে প্রস্তুত করতে হবে।  পাঠ্যবইয়ের অনুশীলনী অংশের প্রশ্ন ও শিক্ষা বোর্ডের বিগত বছরগুলোর প্রশ্নের প্রতি গুরুত্ব প্রদান এর অর্থ এই নয় যে ওই সব প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে। কোনো সৃজনশীল প্রশ্ন একবারের বেশি পরীক্ষায় ব্যবহার করা হবে না বা পরীক্ষায় আসবে না। তবে বিগত পরীক্ষার প্রশ্নপত্র কিংবা পাঠ্যবইয়ের অনুশীলনী অংশের প্রশ্নের আঙ্গিকে বা কাঠামোতে নতুন নতুন প্রশ্ন রচিত হবে। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বিস্তৃত ধারণা বা অভিজ্ঞতা লাভের জন্য এটা করা যেতে পারে। বইয়ের কোনো অধ্যায় বা অনুচ্ছেদকে গুরুত্বহীন মনে না করা সৃজনশীল প্রশ্ন সাধারণভাবে পাঠ্যবইয়ের সব অংশজুড়ে করা হয়। তাতে একই অধ্যায় বা অনুচ্ছেদ বা পাঠ্যবস্তু থেকে এ বছর প্রশ্ন করা হলে পরের বছর প্রশ্ন হবে না, এমন ভাবা যাবে না কিংবা মোটেও সঠিক হবে না। পাঠ্যবইয়ের বাইরেও সহায়ক বই পড়ার অভ্যাস গঠন পাঠ্য বইয়ের (ছবি-২) বাইরেও সহায়ক বই পড়ার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। কেননা সৃজনশীল প্রশ্নের গ ও ঘ অংশে কোনো বাস্তব ঘটনা বা নতুন পরিস্থিতিতে পাঠ্যবইয়ের কোন নিয়ম, বিধি, সূত্র, পদ্ধতি কিংবা ভাবাদর্শের মিল, গরমিল, প্রয়োগ বা অভিযোজন ইত্যাদি দেখানো হয়। # আগামীকাল: শিক্ষার্থীদের জন্য নমুনা উত্তর