সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় ভালো ফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের করণীয় কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। আজ থাকছে শিক্ষার্থীদের জন্য একটি নমুনা উত্তর।নিচে দুটি কবিতাংশ দিয়ে রচিত সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং গ ও ঘ প্রশ্ন দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করে সহায়ক বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা যায়: সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বা দৃশ্যকল্প—অদূরে বিল থেকে পানকৌড়ি, মাছরাঙা, বক,পাখায় জলের ফোঁটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে,জনপদে কি অধীর কোলাহল মায়াবী এ নদীএনেছে স্রোতের মত, আমি তার খুঁজি নি কিছুই।কাননের পথে লহর খেলিছে অবিরাম জলধারাতারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছে ঘরছাড়া।হিজলের বন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠিনিরালা বাদলে ভাসায়ে দিয়েছে না জানি সে কোন দিঠি।ওপরের দৃশ্যকল্প অবলম্বনে দুটি প্রশ্ন দেখে নাও—গ. প্রশ্নটি হতে পারে: উদ্দীপকের কবিতাংশ দুটির কবিদ্বয়ের ভাবনার মধ্যে কীরূপ মিল খুঁজে পাও তা ব্যাখ্যা করো।ঘ. প্রশ্নটি হতে পারে: কবি হূদয়ের অনুভূতি প্রকাশের দিক থেকে দ্বিতীয় কবিতাংশের সঙ্গে প্রথম কবিতাংশের স্বাতন্ত্র্য বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রথম কবিতাংশ নবম-দশম শ্রেণীর মাধ্যমিক ‘বাংলা সংকলন কবিতা’ নামের পাঠ্যবইয়ের অন্তর্গত আল মাহমুদের ‘তিতাস’ কবিতার অংশ। আর দ্বিতীয় কবিতাংশ জসীমউদ্দীনের রচিত ‘পল্লীবর্ষা’ কবিতা থেকে উদ্ধৃত। প্রথম কবিতাংশ শিক্ষার্থীদের পরিচিত কিন্তু দ্বিতীয় কবিতাংশ অনেক শিক্ষার্থীর অপরিচিত। এ অবস্থায় যে শিক্ষার্থী উভয় কবিতাংশের সঙ্গে পরিচিত, সে অন্য অপরিচিতদের তুলনায় সহজে দুটি কবিতাংশের কবিদ্বয়ের ভাবনা কিংবা অনুভূতির মিল ও গরমিল শনাক্ত করতে পারবে। বাংলা বিষয়ে সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার জন্য পাঠ্যবই ছাড়াও দেশের বরেণ্য কবি-সাহিত্যিকদের রচনাবলি শিক্ষার্থীদের অবসর সময়ে পাঠের অভ্যাস গড়ে নিতে পারে। অন্যান্য বিষয়ের জন্য এসব বিষয় সংশ্লিষ্ট পত্রপত্রিকা, সাময়িকী, বিশেষ ক্রোড়পত্র, রেফারেন্স বই পড়ার অভ্যাস গড়ে তোলা দরকার।উদ্দীপকের সঙ্গে প্রশ্নের যোগসূত্র খুঁজে নিয়ে প্রশ্নের উত্তর দান: সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে উদ্দীপক একটা প্রধান চালিকা শক্তি। বিশেষ করে গ ও ঘ প্রশ্নের উত্তর উদ্দীপকের সাহায্য ছাড়া লেখা যায় না। নিচের উদ্দীপক ও সৃজনশীল প্রশ্নের অংশ লক্ষ করলে এর বাস্তবতা সঠিকভাবে বোঝা যাবে।সৃজনশীল প্রশ্ন— সামাজিকবিজ্ঞান (নবম-দশম শ্রেণীর পৌরনীতি অংশ): শাফিউল ও তার প্রতিবেশী রাফিউল একটি হাউজিং কোম্পানির কাছ থেকে পাশাপাশি দুটি প্লট ক্রয় করে। কোম্পানির প্রতিনিধি তাদের দুজনের উপস্থিতিতে দুটি প্লটের মাঝখানের সীমানা চিহ্নিত করে খুঁটি স্থাপন করে। কিছুদিন পর রাফিউল শাফিউলকে না জানিয়ে ওই খুঁটি সরিয়ে নিজের প্লটের আয়তন বৃদ্ধি করে। এ খবর শুনে শাফিউল প্রথমে সরেজমিনে গিয়ে যাচাই করে এবং সত্যতা খুঁজে পায়। এরপর সে রাফিউলের কাছে বিনয়ের সঙ্গে এর কারণ জানতে চায়। তাতে রাফিউল কর্ণপাত না করে বিরক্তি প্রকাশ করে। এ অবস্থায় আর কোনো কথা না বাড়িয়ে শাফিউল ধৈর্যধারণ করে এবং পরে আইনের আশ্রয় নিয়ে সুবিচার পায়। ক. অধ্যাপক লাস্কির নাগরিকের সংজ্ঞা কী? খ. নাগরিকতা লাভের জন্মস্থান নীতি বর্ণনা করো। গ. রাফিউলের আচরণে নাগরিকের কোন অধিকার খর্ব হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. নাগরিক হিসেবে শাফিউলের আচরণ মূল্যায়ন করো। ওপরের সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশের উত্তর লিখতে উদ্দীপকের সাহায্য নিতে হবে না সত্য কিন্তু গ ও ঘ অংশের উত্তর খুঁজে পেতে হলে অবশ্যই উদ্দীপক অংশে যেতে হবে।গ অংশের উত্তরের জন্য উদ্দীপকে বর্ণিত হয়েছে রাফিউল নিজের প্লটের সীমানার খুঁটি সরিয়ে প্রতিবেশীর কিছু সম্পত্তি নিজের দখলে নেয়। এ কাজটি অন্যের সম্পত্তি জবরদখলের শামিল। পাঠ্যবইয়ে বর্ণিত আছে সম্পত্তির অধিকার নাগরিকের সামাজিক অধিকারের অংশ। এ অর্থে রাফিউলের আচরণ নাগরিকের সামাজিক অধিকার খর্ব করেছে। সামাজিক অধিকার খর্ব করা অমানবিক কাজও বটে। কেউ কারও সামাজিক অধিকার বিনষ্ট বা খর্ব করলে মানবিক গুণ বাধাগ্রস্ত হয়ে সমাজে ঝগড়া বিবাদ লেগে যেতে পারে। তাতে সামাজিক শান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।ঘ. অংশের উত্তর:শাফিউলের আচরণে আমরা কয়েকটি দিক খুঁজে পাই। যেমন:১. তার সম্পত্তি রাফিউল জবরদখল করেছে, এমন খবরে সে উত্তেজিত না হয়ে প্রথমে এর সত্যতা যাচাই করে। তার এরূপ আচরণের মধ্যে আমরা বুদ্ধিমত্তার পরিচয় খুঁজে পাই।২. তার সম্পত্তি অন্যে জবরদখল করেছে এটা নিশ্চিত হওয়ার পরও শান্তভাবে অভিযুক্তের কাছে ঘটনার কারণ জানতে চায়। তাতে অভিযুক্ত বিরক্তি প্রকাশ করলে সে শান্তি-শৃঙ্খলা ব্যাহত হতে পারে এমন ভাবনা থেকে আপাতত ধৈর্য ধারণ করে। এখানে আমরা শাফিউলের মধ্যে আত্মসংযমের পরিচয় পাই।৩. প্রতিবেশীর অসহিষ্ণু আচরণ, জমি জবরদখল থেকে উদ্ধারের জন্য শাফিউল সংঘাতের পথে না গিয়ে কল্যাণের পথ অর্থাৎ আইনের আশ্রয় নিয়েছে। এটা তার বিবেকবোধ থেকে সে সিদ্ধান্ত নিয়েছে বলা যায়।ওপরের আলোচনা থেকে আমরা শাফিউলের আচরণে তিনটি প্রধান গুণ খুঁজে পেলাম। এ গুণগুলো হচ্ছে যথাক্রমে বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক। লর্ড ব্রাউসের মতে, এই তিনটি গুণের অধিকারী ব্যক্তিকে সুনাগরিক বলা হয়। সুতরাং আমরা শাফিউলের আচরণিক দিকগুলো বিবেচনা করে তাকে সুনাগরিক বলতে পারি।সৃজনশীল প্রশ্নের প্রতিটি অংশের জন্য পৃথক পৃথক উত্তর দান:# সৃজনশীল প্রশ্নের ৪টি অংশের (হিসাববিজ্ঞান, গণিত ব্যতীত) উত্তর ক, খ, গ এবং ঘ দিয়ে আলাদাভাবে লিখতে হবে।# সৃজনশীল প্রশ্নের প্রতিটি অংশের জন্য বরাদ্দকৃত নম্বর বিবেচনায় রেখে প্রশ্নের উত্তরের আঙ্গিক ও কলেবর নির্ধারণ করা:সৃজনশীল প্রশ্নের ক অংশের জন্য নম্বর হচ্ছে ১। এর জন্য একটি বাক্যে প্রশ্নের উত্তর লেখা যায়। খ অংশের জন্য ২ নম্বর বরাদ্দ থাকায় উত্তরের ক্ষেত্রে পাঠ্যবইয়ের তত্ত্ব, তথ্য কিংবা কোনো বৈশিষ্ট্য বিশদভাবে লিখতে হয়। গ অংশে কোনো বিধি, নিয়ম, সূত্র, পদ্ধতি প্রবণতা চিহ্নিত করতে বলা হয়। যেহেতু এ প্রশ্নের উত্তরের জন্য ৩ নম্বর বরাদ্দ থাকে সেহেতু এ প্রশ্নের উত্তরেও তিনটি আঙ্গিক স্থান পেতে হবে। যেমন—রাফিউলের আচরণে নাগরিকের কোন অধিকার খর্ব হয়েছে? এ প্রশ্নের উত্তরে যা লেখা হয়েছে তার মধ্যে রয়েছে:# খর্ব হওয়া অধিকারটি চিহ্নিত করা।# সামাজিক অধিকার ধারণাটি ব্যাখ্যা করা।# পাঠ্যবইয়ের তথ্যের সঙ্গে দৃশ্যকল্পের যোগসূত্র স্থাপন করা।এ তিনটির সমাহার ঘটলে গ প্রশ্নে একজন শিক্ষার্থী অবশ্যই পূর্ণ নম্বর পাবে। ঘ অংশের জন্য নম্বর হচ্ছে ৪। এই চার নম্বরের জন্য ৪টি আঙ্গিক বিবেচনায় রেখে উত্তর লিখতে হয়। যেমন—নাগরিক হিসেবে শাফিউলের আচরণ মূল্যায়ন করো—এ প্রশ্নের উত্তরের মধ্যে যে দিকগুলো স্থান পেয়েছে তা হচ্ছে—i) বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক এই তিনটি গুণ চিহ্নিত করা।ii) কীভাবে শাফিউল এই তিনটি গুণের অধিকারী তা দেখানো।iii) তিনটি গুণের বর্ণনা।iv) তিনটি গুণের সমাহারে একটা সমগ্রকে রূপ দেওয়া তথা সুনাগরিকে পর্যবসিত করা।কোনো শিক্ষার্থী যদি শাফিউলের মধ্যে তিনটি গুণ সঠিকভাবে খুঁজে দিতে পারে এবং প্রতিটি গুণের বর্ণনা এবং শাফিউল কীভাবে ওই সব গুণের অধিকারী তা বলে থেমে যায়, কোনোভাবেই শাফিউলকে সুনাগরিক আখ্যায়িত না করে, তাহলে পূর্ণ নম্বর মানে ৪ না পেয়ে ৩ নম্বর পাবে।# প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে। সৃজনশীল প্রশ্নের খ, গ এবং ঘ প্রশ্নের নম্বরই বলে দেয় যে, ওই সব অংশের উত্তরের মধ্যে একাধিক আঙ্গিক আছে। এসব আঙ্গিক বিবেচনায় এনে ঘটনা পরম্পরায় উত্তর লিখে যেতে হবে, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর কতগুলো ধাপে সজ্জিত হয়ে সম্পন্ন হয়েছে, এমনটি বোঝা যায়। এর উদাহরণ হিসেবে ওপরে লিখিত সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ অংশের উত্তর দেখা যেতে পারে।# আগামীকাল: শিক্ষক ও অভিভাবকদের যা করতে হবে