সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো ফলের জন্য মূল বই, অর্থাত্ পাঠ্যবইটি ভালো করে পড়বে। সঠিকভাবে উত্তর দিতে পাঠ্যবইয়ের ওপর ভালো ধারণা থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর মুখস্থ না করে বুঝে পড়বে। সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক ও উদ্দীপক-সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। তাই উদ্দীপকটি ভালোভাবে পড়ে প্রশ্নের উত্তর লিখবে। মনে রাখবে, প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সঠিক উত্তরটুকুই লিখবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে সব কটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে হবে। খাতায় মার্জিন করবে।
বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরের ক্ষেত্রে পাঠ্যবই খুব ভালো করে পড়তে হবে।
অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, আপনার সন্তানকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার চেষ্টা করবেন। তাদের পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করবেন। সন্তানকে কোনো বিষয়ে অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত।

অধ্যক্ষ ,উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা