শিক্ষার্থীরা, ব্যবসায় পরিচিতি বিষয়টিতে দুই অংশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সৃজনশীল প্রশ্ন অংশে ৬০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্ন অংশে ৪০ নম্বর। তোমরা ইতিমধ্যেই বিষয়টির সিলেবাস, প্রশ্নপদ্ধতি, নম্বর বণ্টন, সময়ব্যবস্থাপনার ওপর পর্যাপ্ত ধারণা পেয়েছ। পূর্বনির্ধারিত শিখন ফলকে ভিত্তি করে ওই বিষয়ের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। তাই সম্পূর্ণ পাঠ্যবই অনুশীলন করবে। যতটুকু পড়বে, ততটুকু লিখলে পরীক্ষায় সময় সহজভাবে উত্তর করতে পারবে।সৃজনশীল অংশে ভালো করতে হলে:# এ বিভাগে চারটি অংশ থাকে,# ক ও খ (১+২ = ৩ নম্বর) অংশ বই থেকে মুখস্থ করে লেখা যাবে।# কিন্তু গ ও খ অংশ (৩+৪ = ৭ নম্বর) বই থেকে পড়া তথ্য ব্যবহার করে উদ্দীপকে প্রদত্ত নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হয় ও উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়। তাই নিবিড় মনোযোগ দিয়ে পাঠ্যবই পড়ার সময় পেনসিলের দাগ দিয়ে মূল কথাগুলো আত্মস্থ করবে।# নতুন সংস্কারণের বই পড়াই ভালো।# প্রতিটি অধ্যায় অধ্যয়নের সময় সংজ্ঞা, আইনের ধারা, বিভিন্ন সাল, প্রকারভেদ, বৈশিষ্ট্য, নীতি ইত্যাদি সঠিকভাবে মনে রাখবে। বারবার পড়লে মনে রাখা সহজ হয়।# সৃজনশীল প্রশ্নে নয়টি প্রশ্ন থেকে যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। মোট সময় দুই ঘণ্টা ১০ মিনিট। প্রশ্নপত্র পড়া ও খাতা রিভিশনের জন্য ১০ মিনিট রাখলে প্রতিটি ১০ নম্বরের প্রশ্নের জন্য ২০ মিনিট বরাদ্দ থাকে। তাই উত্তর সঠিক ও পরিমিত হওয়াই বাঞ্ছনীয়। প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে করাই শ্রেয়।# বর্তমান পরীক্ষা-পদ্ধতিতে পূর্ববর্তী বছরের প্রশ্ন বাদ দিয়ে পড়ার সুযোগ নেই। তাই সম্পূর্ণ বই সঠিকভাবে আত্মস্থ করার কৌশলের ওপরই পরীক্ষার ভালো ফলাফল নির্ভর করে।# হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় হলে ভালো হয়। তবে তা না হলেও অন্তত খাতাটি যেন পরিচ্ছন্ন থাকে, সেদিকে খেয়াল করতে হবে। প্রশ্নপত্র কয়েকবার পড়লে কঠিন প্রশ্ন বোধগম্য হতে পারে।বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে:# বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে প্রতিটি বিষয়ের বহুনির্বাচনী অংশ ভালো করে পড়তে হবে।# পড়ার সময় খেয়াল রাখতে হবে, সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর কোনটি।# সৃজনশীল অংশের মতোই এ অংশে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তর থাকে। তাই আগেই প্রশ্নের ধরন সম্পর্কে অবগত হয়ে নেবে।# বহুনির্বাচনী প্রশ্নে সঠিক উত্তরটি মনে রাখার জন্য বারবার অনুশীলন করবে। পরীক্ষা শেষ করার আগে সব বৃত্ত ভরাট করেছ কি না, তা গুনে দেখবে।# পরীক্ষার আগের দিন পর্যন্ত এই বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পড়তে থাকবে।# বহুনির্বাচনী অংশে কোনো বিকল্প থাকে না। একটি প্রশ্নের মান ১ নম্বর। যতটি প্রশ্ন, তত মিনিটই উত্তরের জন্য পাওয়া যায়। তাই প্রশ্ন পড়া, বোঝা ও বৃত্ত ভরাটের জন্য সব কাজ খুব দ্রুত সমন্বয়ের চর্চা করবে।সবশেষে মনে রাখবে, সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নে আলাদা আলাদা পাস করতে হবে।