জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কী বলা হয়? উত্তর: প্রকল্প।প্রশ্ন: প্রকল্প চিহ্নিতকরণের গুরুত্বপূর্ণ ধাপ কী?উত্তর: পণ্য নির্বাচন।প্রশ্ন: ব্যবসায় সাফল্যের পূর্বশর্ত কী?উত্তর: সুষ্ঠু প্রকল্প প্রণয়ন।প্রশ্ন: পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উদ্দেশ্যমূলক বিনিয়োগেরপ্রস্তাবকে কী বলা হয়? উত্তর: প্রকল্প।প্রশ্ন: ব্যবসায় পরিবেশ প্রভাবিত করে কে?উত্তর: রাজনৈতিক পরিবেশ।প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কোনগুলো এবং কী কী?উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।প্রশ্ন: প্রকল্প চিহ্নিতকরণ ও নির্বাচনের সূচনা হয় কোথা থেকে? উত্তর: প্রকল্প ধারণা থেকে।প্রশ্ন: পণ্য নির্বাচন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ কী?উত্তর: অর্থনৈতিক পরিবেশ।প্রশ্ন: কারবারের সাফল্য উদ্যোক্তার কিসের ওপর নির্ভর করে?উত্তর: ব্যক্তিগত সাংগঠনিক যোগ্যতা বা গুণাবলির ওপর।প্রশ্ন: প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে কী?উত্তর: সৃজনশীলতা।প্রশ্ন: ব্যবসায়ে সাফল্য লাভের পূর্বশর্ত কী?উত্তর: সার্থক পণ্য চিহ্নিতকরণ এবং একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন।প্রশ্ন: বাজার জরিপ কী?উত্তর: বাজার জরিপ এমন একটি পদ্ধতিগত কৌশল, যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির মধ্যে যেকোনো পণ্য ও সেবাসামগ্রী উৎপাদন বাজারজাতকরণ ব্যবস্থা নিয়ন্ত্রণ বজায় রাখে। প্রশ্ন: প্রকল্প কী?উত্তর: প্রকল্প এমন একটি কাজ, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে পরিকল্পিতভাবে শুরু ও শেষ করে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবই একটি প্রকল্প।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশে শিল্পনীতির প্রয়োজনীয়তা কী? উত্তর: বাংলাদেশে শিল্পনীতির প্রয়োজনীয়তা অপরিসীম। কোন খাতে কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যাবে, কোন খাতে কোথায় বিনেয়োগ করলে সরকার বেশি সুযোগ-সুবিধা দেবে ইত্যাদি শিল্পনীতি থেকে জেনে নিয়ে একজন উদ্যোক্তা বিনিয়োগ কার্যক্রম শুরু করতে পারেন। বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এসব তথ্য বিনিয়োগকারীদের জানাতে শিল্পনীতি অবশ্যই প্রয়োজন।প্রশ্ন: সঠিক ব্যবসায় বাছাইয়ে প্রাকৃতিক ভূমিকা সম্পর্কে লেখো। উত্তর: প্রাকৃতিক পরিবেশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবাহ করে, ব্যবসায়ের জন্য অনুকূল কার্য পরিবেশ ও উৎপাদন পরিবেশ তৈরি করে। আবার কোনো দেশের আয়তন বেশি হলে সে দেশে পণ্যের ক্রেতা স্বভাবতই বেশি হয়। প্রাকৃতিক পরিবেশের কারণেই বাংলাদেশে পাটশিল্প, নরওয়েতে মৎস্যশিল্প, কুয়েতে পেট্রলিয়াম-শিল্প গড়ে উঠেছে। তাই সঠিক ব্যবসায় বাছাইয়ে প্রকৃতিক পরিবেশের ভূমিকা অপরিহার্য। প্রশ্ন: ব্যষ্টিক নির্বাচনের প্রধান একটি উপাদান ব্যাখ্যা করো। উত্তর: ব্যষ্টিক নির্বাচনের প্রধান একটি উপাদান হলো প্রকল্পের বাণিজ্যিক দিক। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে ওই প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। প্রকল্পের বাণিজ্যিক দিক যাচাইয়ের মাধ্যমে প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ করা হয়। বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণের সময় উৎপাদন খরচের বিভিন্ন উপাদান, বিক্রয়মূল্য আনুমানিক লাভ ইত্যাদি বিষয় খুব সতর্কতার সঙ্গে নির্ধারণ ও বিবেচনা করতে হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল