জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-২অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ট্রেডিং ব্যবসায় ও উত্পাদনমূলক ব্যবসায়ের মধ্যে অন্যতম পার্থক্য কী?উত্তর: ট্রেডিং ব্যবসায় ও উত্পাদনমূলক ব্যবসায় উভয়ই ব্যবসা. কিন্তু পার্থক্য হচ্ছে, ট্রেডিং ব্যবসায়ে উত্পাদন-প্রক্রিয়া সংযুক্ত নয়. আর উত্পাদনমূলক ব্যবসায় শুরু হয় উত্পাদন দিয়ে।অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কী বলা হয়?উত্তর: প্রকল্প।প্রশ্ন: প্রকল্প চিহ্নিতকরণের গুরুত্বপূর্ণ ধাপ কী?উত্তর: পণ্য নির্বাচন।প্রশ্ন: ব্যবসায় সাফল্যের পূর্বশর্ত কী?উত্তর: সুষ্ঠু প্রকল্প প্রণয়ন।প্রশ্ন: পণ্য উত্পাদন বা সেবা প্রদানের উদ্দেশ্যমূলক বিনিয়োগের প্রস্তাবকে কী বলা হয়?উত্তর: প্রকল্প।প্রশ্ন: ব্যবসায় পরিবেশ প্রভাবিত করে কে?উত্তর: রাজনৈতিক পরিবেশ।প্রশ্ন: প্রকল্প চিহ্নিতকরণ ও নির্বাচনের সূচনা হয় কোথা থেকে?উত্তর: প্রকল্প ধারণা থেকে।প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কোনগুলো এবং কী কী?উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সা।প্রশ্ন: পণ্য নির্বাচন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?উত্তর: অর্থনৈতিক পরিবেশ।প্রশ্ন: কারবারের সাফল্য উদ্যোক্তার কিসের ওপর নির্ভর করে?উত্তর: ব্যক্তিগত সাংগঠনিক যোগ্যতা বা গুণাবলির ওপর।প্রশ্ন: প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে কী?উত্তর: সৃজনশীলতা।প্রশ্ন: ব্যবসায়ে সাফল্য লাভের পূর্বশর্ত কী?উত্তর: সার্থক পণ্য চিহ্নিতকরণ এবং একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন।প্রশ্ন: বাজার জরিপ কী?উত্তর: বাজার জরিপ এমন একটি পদ্ধতিগত কৌশল, যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির মধ্যে যেকোনো পণ্য ও সেবাসামগ্রীর উত্পাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার নিয়ন্ত্রণ বজায় রাখে।প্রশ্ন: প্রকল্প কী?উত্তর: প্রকল্প এমন একটি কাজ, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে পরিকল্পিতভাবে শুরু ও শেষ করে. ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পণ্য উত্পাদন বা সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবই একটি প্রকল্প।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশে শিল্পনীতির প্রয়োজনীয়তা কী? উত্তর: বাংলাদেশে শিল্পনীতির প্রয়োজনীয়তা অপরিসীম. কোন খাতে কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যাবে, কোন খাতে কোথায় বিনেয়োগ করলে সরকার বেশি সুযোগ-সুবিধা দেবে ইত্যাদি শিল্পনীতি থেকে জেনে নিয়ে একজন উদ্যোক্তা বিনিয়োগ কার্যক্রম শুরু করতে পারেন. বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এসব তথ্য বিনিয়োগকারীদের জানাতে শিল্পনীতি অবশ্যই প্রয়োজন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল