ক্রিয়াপদের চলিত রূপ অংশ-৯প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।২৪.মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মন তখন আনন্দে পূর্ণ হইয়া উঠিল। পৃথিবীতে তাঁহার কাজ শেষ হইয়াছে। মনে হইল, হয়তো এটাই তাঁহার জীবনের শেষ হজ। তিনি আর কাবাশরিফে উপস্থিত হইতে পারিবেন না। সমবেত মানুষের উদ্দেশে তিনি বলিলেন: তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করিয়াছি। বিদায়।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তাঁর কাজ শেষ হয়েছে। মনে হলো, হয়তো এটাই তাঁর জীবনের শেষ হজ। তিনি আর কাবাশরিফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশে তিনি বললেন: তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি। বিদায়। ২৫.মামা বলিলেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করিয়াছ তোমরা। হ্যাঁ, আজকাল ওইরকম টেরাকোটা হইতেছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বাড়িয়াছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহূত হইতেছে। আমাদের দেশের কুমোররা এইসব তৈরি করিয়াছে। বলিলাম, আমরা এইসব পোড়ামাটির কাজ দেখিতে চাই। মামা বলিলেন, সুযোগমতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়া যাইব।উত্তর: মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা। হ্যাঁ, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহূত হচ্ছে। আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগমতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব।২৬.সে-ই প্রকৃত ধার্মিক যে সর্বজীবে দয়া করে, ভালোবাসে। সে-ই প্রকৃত সুখী, যাহার কোনো রোগ নেই; সে-ই প্রকৃত বিজ্ঞ যাহার ভালো-মন্দ বোধ আছে। তিনিই প্রকৃত ধীর যিনি বিপদে বিচলিত হন না। তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি পরের কারণে স্বার্থ বলি দেন; আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী যাহার ভালো-মন্দ বুঝিবার ক্ষমতা আছে। অথচ সে-ই মূর্খ যাহার নিজের ভালো-মন্দ বোধ থাকে না, নিজের ক্ষতি নিজেই করে।উত্তর: সে-ই প্রকৃত ধার্মিক যে সর্বজীবে দয়া করে, ভালোবাসে। সে-ই প্রকৃত সুখী, যার কোনো রোগ নেই; সে-ই প্রকৃত বিজ্ঞ যার ভালো-মন্দ বোধ আছে। তিনিই প্রকৃত ধীর যিনি বিপদে বিচলিত হন না। তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি পরের কারণে স্বার্থ বলি দেন; আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে। অথচ সে-ই মূর্খ যার নিজের ভালো-মন্দ বোধ থাকে না, নিজের ক্ষতি নিজেই করে।২৮.এই শহীদদের রক্তে ভিজিয়া আছে বাংলাদেশের মাটি। যেমন তাঁদের জন্য ভিজিয়া আছে স্বজনদের চোখ। দেশের জন্য যাঁহারা প্রাণ দিলেন, তাঁহারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁহারা আমাদের অতি আপনজন, পরমাত্মীয়। তাঁহাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পাইয়াছি। আমরা তাঁহাদের ভুলিব না।উত্তর: এই শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি। যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের অতি আপনজন, পরমাত্মীয়। তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমরা তাঁদের ভুলব না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল