সে-ই প্রকৃত বিজ্ঞ যার ভালো-মন্দ বোধ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-৮প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ৬নং প্রশ্নটি থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ২৫.অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে দুঃসাহসী কেন উড়ছে তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে—সে বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবেইউত্তর: অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবেই। ২৬.মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা হ্যাঁ আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহূত হচ্ছে আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই মামা বললেন সুযোগমতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাবউত্তর: মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা। হ্যাঁ, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহূত হচ্ছে। আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগমতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব।২৭.সে ই প্রকৃত ধার্মিক যে সর্বজীবে দয়া করে ভালোবাসে সেই প্রকৃত সুখী যার কোনো রোগ নেই সেই প্রকৃত বিজ্ঞ যার ভালো মন্দ বোধ আছে তিনিই প্রকৃত ধীর যিনি বিপদে বিচলিত হন না তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি পরের কারণে স্বার্থ বলি দেন আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী যার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে অথচ সে ই মূর্খ যার নিজের ভালো মন্দ বোধ থাকে না নিজের ক্ষতি নিজেই করেউত্তর: সে-ই প্রকৃত ধার্মিক যে সর্বজীবে দয়া করে, ভালোবাসে। সে-ই প্রকৃত সুখী, যার কোনো রোগ নেই; সে-ই প্রকৃত বিজ্ঞ যার ভালো-মন্দ বোধ আছে। তিনিই প্রকৃত ধীর যিনি বিপদে বিচলিত হন না। তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি পরের কারণে স্বার্থ বলি দেন; আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে। অথচ সে-ই মূর্খ যার নিজের ভালো-মন্দ বোধ থাকে না, নিজের ক্ষতি নিজেই করে।২৮.জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য পাপপুণ্য ঈর্ষা প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয় জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়উত্তর: জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপপুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা, আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল