সেটকোড লিখতে সতর্ক থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট বিষয়ই কখনো বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন, সেটকোড লিখতে ভুল করা ও অবজেকটিভের উত্তর ভালো জানা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সব জানি বলে কম গুরুত্ব দেওয়া। নার্ভাসনেসের কারণেও অনেকে এ ধরনের বিষয়গুলো ভুল করে ফেলে। সেটকোড প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। এর জন্য অনেকে পরীক্ষায় অকৃতকার্যও হয়ে থাকে। এসব ভুল খুবই বেদনাদায়ক। অনেকেই আবার অতিরিক্ত সেট নিয়ে প্রশ্নোত্তর লিখতে এতই নিমগ্ন থাকে যে, অতিরিক্ত শিটে নম্বর লিখতে ভুলে যায়। ফলে এসব বিষয় মাথায় রাখতে হবে। না হলে সব কষ্ট জলে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি পরীক্ষার হলে সময়মতো যাওয়াসহ পরীক্ষার প্রয়োজনীয় সবকিছু, যেমন: কলম, জ্যামিতি বক্স, বিশেষ করে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সবকিছু পরীক্ষার আগে ও পরে ঠিক করে রাখা উচিত। বাসায় বেশি বেশি লেখার চর্চা করতে হবে।