প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে, একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান শাখায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বাংলা এবং ইংরেজি এই দুই মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে। বিজ্ঞান শাখায় বাংলা মাধ্যমে আবেদনের জন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪.৮৮ এবং মেট্রোপলিটন এলাকার বাইরের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখায় ইংরেজি মাধ্যমে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে।বাণিজ্য শাখায় আবেদনের জন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের জিপিএ ৪.৫০ এবং মেট্রোপলিটন এলাকার বাইরের শিক্ষার্থীদের জিপিএ ৩.৫০ থাকতে হবে।মানবিক শাখায় আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। ঠিকানা: সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৯৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ৯১১২৯১৭