সেবা মহাবিদ্যালয় ২০১০-২০১১ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি বিএসসি ইন (নার্সিং) এবং বিএসসি ইন (পাবলিক হেলথ নার্সিং) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।আবেদনের সঙ্গে যা লাগবে: ক. এসএসসি/সমমান পরীক্ষা পাসের সত্যায়িত সনদপত্র; খ. ডিপ্লোমা ইন নার্সিং/সমমান পাসের সত্যায়িত সনদপত্র; গ. ডিপ্লোমা ইন মিডওয়াইফারি/সমমান পরীক্ষা পাসের সত্যায়িত সনদপত্র; ঘ. বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক প্রদত্ত সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি; ঙ. বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধনপত্রের (হালনাগাদকৃত) সত্যায়িত কপি; চ. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; ছ. সরকারি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জুনিয়র কনসালট্যান্ট/আবাসিক চিকিত্সক দ্বারা স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র এবং বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম কনসালট্যান্ট পদমর্যাদার চিকিত্সক কর্তৃক নিজস্ব অথবা প্রতিষ্ঠানের প্যাডে স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র।২. ভর্তি পরীক্ষার ফি বাবাদ নগদ ১০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সেবা মহাবিদ্যালয়, ঢাকার কার্যালয় থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালে (ছুটির দিন ব্যতীত) আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ৩. প্রার্থী নিজ হস্তে ভর্তির আবেদনপত্র পূরণ করবেন। ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।৪. দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১০ বেলা ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষা ২০ এপ্রিল ২০১০, বেলা তিনটায় সেবা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ৫. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তেও কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। ৬. ডিপ্লোমা ইন নার্সিং/সমমান এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ১০ নম্বর ক্রেডিট মার্ক হিসেবে বিবেচিত হবে। ৭. প্রার্থীদের জন্য নার্সিং, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর মোট ৮০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিকানা: অধ্যক্ষ, সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা।মাসুদ কবির