প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে নোয়াখালীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আছে ১৪তম স্থানে। আর নোয়াখালী জিলা স্কুল ১৮তম স্থানে।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে ৩৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। পাসের হার ৯৯ দশমিক ১২ ভাগ।
নোয়াখালী জিলা স্কুলের ৩৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৯২ ভাগ।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল তাজেরীন প্রথম আলোকে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার কারণে ফলাফল ভালো হয়েছে।