এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে ফেনীর তিনটি প্রতিষ্ঠান।
কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ তৃতীয় স্থান দখল করেছে। এ কলেজের ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
ষষ্ঠ স্থানে আছে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ১৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ২২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন।
বোর্ডে ১১তম স্থান দখল করেছে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে ২৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ বলেন, ভালো ফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, ভালো ফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা ছিল।
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, নিয়মিত পাঠদান এবং পড়া আদায়ের ফলে ভালো ফল সম্ভব হয়েছে।
এদিকে জেলার ১ হাজার ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলায় পাসের হার ৯০ দশমিক ৬৪ ভাগ। ১৭১টি বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।