সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছেন ৪৫৪ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৪৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। উপজেলার ১৩টির কলেজের মধ্যে ছয়টি থেকে ওই পরিমাণ জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
সৈয়দপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। এ ছাড়া সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৭৩ জন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন শিক্ষার্থী, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬ জন, সৈয়দপুর কলেজ থেকে একজন ও লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।