শূন্যস্থান পূরণ অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায় ১১ ৮। চৌদ্দ শতকের শুরু থেকে — একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।৯। নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে —অঞ্চল বলা হতো।উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।১০। ১৯৭৫ সালে সোনারগাঁয়ে — জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।১১। পরী বিবির সমাধি সৌধটি — স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।উত্তর: পরী বিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।১২। নরসিংদীর — বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।উত্তর: নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। অধ্যায়—১২ ১। ১২০৪ সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি — আক্রমণ করেন। উত্তর: ১২০৪ সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।২। লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে — ত্যাগ করেন। উত্তর: লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন।৩। ১৩৩৮ সালে — সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন। উত্তর: ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।৪। ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত — বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।উত্তর: ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।৫। ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র — বাংলার সিংহাসনে বসেন।উত্তর: ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ বাংলার সিংহাসনে বসেন।৬। রাজা গণেশের পুত্র — ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।উত্তর: রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।৭। হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন —। উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন।৮। শ্রীচৈতন্য — প্রচার করেন হোসেন শাহীর আমলে।উত্তর: শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন হোসেন শাহীর আমলে।৯। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের — বলা হয়।উত্তর: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল