স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি: প্রাথমিক তথ্য
শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাসন্তানকে প্রথমবারের মতো স্কুলে ভর্তি করাতে ইচ্ছুক অভিভাবকদের বছরের শুরুতেই যুদ্ধজয়ে মাঠে নামা উচিত। বিগত ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরনগুলো লক্ষ করে দেখা গেছে, বাংলা, গণিত, ইংরেজি থেকে সাধারণ জ্ঞানের কোনো অংশ বাদ নেই ভর্তি পরীক্ষার প্রশ্নে। তাই প্রতিযোগিতায় টিকতে হলে বাচ্চাদের এসব বিষয় ভালভাবে শিখতে হবে।নিচে অভিভাবকদের জন্য কিছু দিক নির্দেশনা তুলে ধরা হলো:১। সন্তানকে ‘প্রশ্ন পড়া’ (Reading) শেখাতে হবে। এই প্রশ্ন পড়ার সঙ্গে জড়িত বর্ণ, শব্দ, বাক্য। হ্যাঁ, শিশুকে বাক্য পর্যন্ত জ্ঞান দিতে হবে। ২। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বোর্ডের গণিত বই শেষ করাতে হবে। কেননা বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নাবলী লক্ষ করলে দেখা যায় ১-১০০ সংখ্যায় ও কথায় লেখা, যোগ-বিয়োগ, গুণ-ভাগ, (কথায়সহ) ১০ পর্যন্ত নামতা, বিভিন্ন মানসাংক সব ধরনের প্রশ্নই এসেছে। (৩) ইংরেজি Letter, word, Sentence making আসে। কাজেই শিশুকে Sentence পর্যন্ত জ্ঞান দিতে হবে।আপনার সন্তানকে যা যা পড়াতে হবে:বাংলা # স্বরবর্ণ ‘ব্যঞ্জনবর্ণ পরিচিতি (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি, মাত্রা ছাড়া, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ পরিচিতি)।# স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দিয়ে একাধিক শব্দ গঠন।# বর্ণের চিহ্ন পরিচিতি আ-া, ই-।ি চিহ্ন যোগে শব্দ গঠন। # শূন্যস্থান পূরণ করে শব্দ গঠন। যেমন: জ-পাই, আ-ল। # এলোমেলো অক্ষর সাজিয়ে শব্দ গঠন। যেমন: ধাজনীরা, রবীষ্ঠশ্রে।# এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন। যেমন: মাটি সোনার বাংলাদেশের খাঁটি চেয়ে।# উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। যেমন: সব ফুলে— নেই। # ছবি দেখে নাম লেখা।# সঠিক উত্তরে টিক () চিহ্ন।# বাংলায় ৭ দিন, ১২ মাস, ৬ ঋতুর নাম ধারাবাহিকভাবে। কোন কোন মাস নিয়ে কোন ঋতু, বুধবারের পরের বারের নাম কি, বাংলা অষ্টম মাসের নাম কী ইত্যাদি এ জাতীয় প্রশ্ন।# এ ছাড়া ১০টি ফুল, ফল, মাছ, পাখি, পশু, সবজি, পত্রিকা, দেশ, বিভাগ, জেলার নাম। ফুল: সাদা ফুল, লাল ফুল, গন্ধযুক্ত ফুল, গন্ধবিহীন ফুল, গ্রীষ্মকালের ফুল, শীতকালের ফুল, বর্ষাকালের ফুল ইত্যাদি। ফল: মিষ্টি ফল, টক ফল, গ্রীষ্মকালের ফল, শীতকালের ফল, বর্ষাকালের ফল, বিচিযুক্ত ফল, রসালো ফল ইত্যাদি।মাছ: সামুদ্রিক/লোনা পানির মাছ, মিঠা পানির মাছ, ছোট মাছ, বড় মাছ, আঁশযুক্ত মাছ, আঁশবিহীন মাছ, জিয়ল মাছ ইত্যাদি।পশু: শিংওয়ালা, শিংবিহীন, বন্য পশু, গৃহপালিত পশু ইত্যাদি।দিবস: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস।কবি: জাতীয়/বিদ্রোহী কবি, বিশ্বকবি, পল্লি কবি।# নির্দিষ্ট বিষয়ে ৫/১০টি বাক্য যেমন: মা, পানি, আগুন, আকাশ, বাতাস, ঘড়ি, টেবিল, বিড়াল, গরু, জাতীয় ফল, ফুল ইত্যাদি।# জানা কবিতা ছড়া/রণ-সংগীত/জাতীয় সংগীতের প্রথম ৪/৬ লাইন। # হাতের লেখা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল